editor

প্রকাশিত: 10:00 PM, April 18, 2023

বিয়ানীবাজার বিবিরাইয়ে মসজিদের আঙ্গিনায় দু’পক্ষে সংঘর্ষ ।। নিহত ১

বিয়ানীবাজার বিবিরাইয়ে মসজিদের আঙ্গিনায় দু’পক্ষে সংঘর্ষ ।। নিহত ১

নিহত সাইদুল ইসলাম (ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার নিভৃত পল্লী বিবিরাই গ্রামের মসজিদের আঙ্গিনায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে ৭ জন আহত ও সাইদুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। নিহত সাইদুল ইসলাম (২৮) স্থানীয় বিবিরাই গ্রামের আব্দুল মজিদের পুত্র। ১৭ এপ্রিল সোমবার রাত ৯.৩০ ঘটিকায় পবিত্র রমজান মাসের তারাবি নামাজের হাদিয়ার টাকা উত্তোলন নিয়ে দুই পক্ষের মতবিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, ঘটনার রাতে বিবিরাই গ্রামের জামে মসজিদে তারাবি নামাজ শেষে খতমে তারাবি নামাজের হাদিয়ার টাকা উত্তোলন নিয়ে নুরুল আমিন মেম্বার ও আজাদের সাথে শরফ উদ্দিন মোল্লার মতবিরোধ দেখা দেয়। এনিয়ে মসজিদের ভিতরে তাদের মধ্যে বাকবিতন্ডা ঘটে। এ সময় মসজিদে উপস্থিত নিজেদের আত্মীয়-স্বজন উভয় পক্ষের পক্ষ নিয়ে দ্বন্ধে জড়িয়ে পড়েন। এক পর্যায় মসিজদের আঙ্গিনায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন পাশবর্তী ঘরবাড়ি থেকে দা, লাঠি, লোহার রড নিয়ে এসে হামলা পাল্টা হামলা চালায়। তখন মসজিদের আঙ্গিনা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায় গ্রামের গণ্যমান্য লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয় পক্ষে মোট ৮ জন আহত হন। গ্রামের লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তন্মধ্যে, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রক্তাক্ত আহত সাইদুল ইসলামকে মূমুর্ষূ অবস্থায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইদুল ইসলাম নুরুল আমিন মেম্বার গংদের লোক। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে সাইদুল ইসলাম নিহত হওয়ার খবরে বিবিরাই গ্রাম জুড়ে আতংক বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতেই বিবিরাই গ্রামে একদল পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় নিহতের পিতা আব্দুল মজিদ বাদী হয়ে পরদিন বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করা হয়েছে। মামলা নং ১৫, তারিখ- ১৮/০৪/২০২৩ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার বিবিরাই গ্রামের মৃত রফিক উদ্দিন এর পুত্র শরফ উদ্দিন মোল্লা (৪৮), বিবিরাই গ্রামের ময়নুল ইসলাম ময়না এর পুত্র মোহাম্মদ খালেদ আহমদ (৩৩), বিবিরাই গ্রামের জইন মিয়ার পুত্র আজিম উদ্দিন (৩৫), বিবিরাই গ্রামের কলিম উদ্দিনের পুত্র নাদিম মাহমুদ (২৭), বিবিরাই গ্রামের লিয়াকত আলীর পুত্র জয়নুল ইসলাম (২৪), বিবিরাই গ্রামের মাহবুব আহমদ এর পুত্র নজরুল ইসলাম (৩৮), বিবিরাই গ্রামের আলিম উদ্দিনের পুত্র মারুফ আহমদ (৩৭) ও বিবিরাই গ্রামের মজির উদ্দিনের পুত্র আতাউর রহমান (৪৩), সহ অজ্ঞাত আরো ৫ জন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আাসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে। আইনের হাত থেকে কোন অররাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক