admin

প্রকাশিত: 12:46 PM, June 19, 2024

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি : বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় কাজে নেমেছে সেনাবাহিনী

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি : বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় কাজে নেমেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
সিলেটে বাড়ছে বানের পানি। উজানের ঢলের সঙ্গে হচ্ছে বৃষ্টি। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরসহ গোটা সিলেট। জেলা প্রশাসনের তথ্যমতে- সিলেটে ৭ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। জেলার ১৩শ’ গ্রাম প্লাবিত হয়েছে। ৬২৭টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন ১৭ হাজার ২৮৫ জন বানভাসি মানুষ। এদিকে- ভোর রাত থেকে সিলেটে ভারী বর্ষণ হচ্ছে। এই বর্ষণের ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেটের সঙ্গে গোয়াইনঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট, জাফলং-গোয়াইনঘাট সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- সিলেট জেলায় সকাল ৯টা পর্যন্ত ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ মানবজমিনকে জানিয়েছেন- সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার অনেক উপরে অবস্থান করছে। ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি বাড়ছে বলে জানান তিনি। এদিকে- সিলেট নগরের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় বিদ্যুতের সাব স্টেশন ঝুঁকিতে রয়েছে। সুরমার নদীর তীরবর্তী ওই বিদ্যুৎ কেন্দ্রে পানি ঢুকে গেলে গোটা দক্ষিণ সুরমা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর রায়হান আহমদ। এ অবস্থায় এই বিদ্যুৎ কেন্দ্রে যাতে পানি ঢুকতে না পারে সেজন্য সেনাবাহিনীকে কাজে নামানো হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন- দক্ষিণ সুরমার বিদ্যুৎ কেন্দ্রে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মাঠে রয়েছেন সেনা সদস্যরা। একই সঙ্গে কুমারগাও বিদ্যুৎ কেন্দ্রেও নজর রাখা হচ্ছে। সুরমা নদীর তীরে ওই বিদ্যুৎ কেন্দ্রও। সেনা সদস্যরা দুটি বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় কাজ করছেন। মেয়র জানান- বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিসিকের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সন্ধ্যায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিসিকের তদারকি টিম গঠন করা হয়েছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় এই বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করবো।

আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ যেন ভোগান্তি না পোহান সেদিকে নজর রাখা হয়েছে। শুকনো ও রান্না করা খাবার তাদের দেওয়া হচ্ছে। সঙ্গে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে। বন্যার্তদের দুর্ভোগ কমাতে যথাযথ সব করা হবে। মহানগরের সব নিচু এলাকা পানিতে নিমজ্জিত। বিশেষ করে শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে। অনেকের বাসার নিচতলায় গলা পর্যন্ত পানি। এছাড়া যতরপুর, মেন্দিবাগ, শিবগঞ্জ, রায়নগর, সোবহানীঘাট, কালিঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, জামতলা, কাজিরবাজার, মাদিনা মার্কেট, আখালিয়া ও মেজরটিলাসহ মহানগরের অধিকাংশ এলাকা বন্যা কবলিত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়