editor
প্রকাশিত: 9:25 PM, November 20, 2021

১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে গণতন্ত্রের লেস মাত্রাই নেই। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দুঃসময়ে সরকার বিদেশে অনুমতি না দিয়ে তামাশায় লিপ্ত ও মৃত্যুর দিকে টেলে দিচ্ছে। হামলা মামলায় জর্জরিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সরকার রাজনীতিকে বিসর্জন দিয়েছে। বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চান।
সিলেট মহানগরীর ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (২০ নভেম্বর) ১নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও মাহবুব আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর আহবায়ক কমিটির সদস্য, কাউন্সিলর সৈয়দ তওফিকুল হাদি, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মানিক, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির খান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাকিল মুর্শেদ, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, সাদিক আহমদ, আলী আকবর রাজন, সৈয়দ সাব্বির আহমদ, আফতাব হোসেন, ছোটন মিয়া, সেবুল মিয়া, সৈয়দ রাজন, আলতাফ মিয়া,কবির আহমদ, নজির হোসেন, দুলাল আহমদ, জামান আহমদ, মিনহাজ আহমদ, জাহেদ শাহ, শাহিন আহমদ, রাজু, সাজ্জাদ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুস সোবহান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন