admin

প্রকাশিত: 10:56 AM, September 27, 2024

মাধবপুরে টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৯

মাধবপুরে টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৯

শেখ মো শাহিন উদ্দীন, মাধবপুর 
হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ মহিলাসহ ১৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাধবপুর পৌরসভার গাবতলী সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, গত ৬ সেপ্টেম্বর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার সেলিম মিয়া গাবতলী সিএনজি স্ট্যান্ডের ইজারা পায়। ইজারা পাওয়ার পর থেকে স্ট্যান্ডের সিএনজি অটোরিকশা থেকে টোল আদায় শুরু করে। গতকাল বুধবার সন্ধ্যায় আরেকটি পক্ষের সাথে টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের বাকবিতন্ড হয়।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ ১৯ জন আহত ও অন্তত ১২ টি সিএনজি অটোরিকশা ভাংচুর করা হয়। আহতদের মধ্যে উভয়পক্ষের ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, পশ্চিম মাধবপুর এলাকার আলী আকবর এর পুত্র শাহীন মিয়া (৩০), আলী আহমদ এর পুত্র হারিস মিয়া (৩৫), আয়ূব আলীর পুত্র জুলহাস মিয়া (৫০), নূর মিয়ার পুত্র সেলিম মিয়া( ৩৫), গোয়াল নগর এলাকায় হীরা মিয়ার পুত্র মোজাহিদ মিয়া (২৫), মরিয়ম জাহান ঝুমা (১৭) হারুন মিয়ার পুত্র আরিফ (২৬), মনির হোসেন এর পুত্র হীরা মিয়া (৫০) রেনু মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), হাকিম মিয়ার পুত্র আবুল কাশেম (২০), হীরা মিয়ার পুত্র জুনাইদ (২৮), জুয়েল (৩২), বিশাল মিয়া (২৬) ও সোহেল মিয়া (২৩), সোহেল মিয়ার স্ত্রী মেনেকা বেগম (২০), মৃত দিলু মিয়ার পুত্র পলাশ মিয়া (৩৫), তারা মিয়ার পুত্র মোহন মিয়া (২৮), জামাল মিয়ার পুত্র বাবুল মিয়া (২৮), পায়েল মিয়া (১৮)। ইজারাদার সেলিম মিয়া জানান, গত ৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে ইজারা পেয়ে ৭ সেপ্টেম্বর থেকে টোল আদায় শুরু করি।

প্রথম থেকেই একটি পক্ষ বিভিন্ন ভাবে আমাদেরকে টোল আদায়ে বাধা সৃষ্টি করে আসছে এবং অবৈধভাবে ১০ টাকা করে চাঁদা আদায় করছে। স্থানীয় লোকজন জানায়, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি নির্বাচিত হওয়ায় পর থেকেই এই গ্রুপটি শ্রমিক সমিতির নামে অবৈধভাবে ১০ টাকা করে চাঁদা আদায় করছে সিএনজি অটোরিকশা থেকে। অপরপক্ষের খোকন মিয়া জানান, সিএনজি স্যান্ডকে কেন্দ্র করে রাস্তা দিয়ে যাওয়া-আসার সময় ইজারাদার পক্ষ আমাদের বাধা দেয়। গতকাল সন্ধ্যায় আমাদের এলাকার একজন মারধর করে। এরই জেরে আজ সকালে আবারও ঝগড়া হয় এবং এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন