admin
প্রকাশিত: 8:21 PM, August 4, 2024
নিজস্ব প্রতিবেদক
সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার চলমান সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগে সিলেট মহানগরী ছিলো অগ্নিগর্ভ।
রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহানগরের বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ পরষ্পরবিরোধী অবস্থানে ছিলো। থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো সিলেট মহানগরজুড়ে। সন্ধ্যার পর থেকেই যেন ভুতুড়ে মহানগরে পরিণত হয়েছিলো সিলেট। রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচল প্রায় ছিলোই না বলা চলে।
সংঘাতের শুরু রবিবার দুপুর ১২টা থেকে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের বন্দরবাজারের কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। আন্দোলনে সাধারণ ছাত্র ছাড়াও ছাত্রদল ও শিবির ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করলে ১২টার দিকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে তুমুল সংঘর্ষ শুরু হয়। এসময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়ে এবং পুলিশ তাদের দিকে গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এক পর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের বড় একটি অংশ জিন্দাবাজারের দিকে আসে। কিছুক্ষণ পর ফের তারা বন্দরবাজারের দিকে যায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে এসে যোগ দেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। তারা এসে আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে নয়সড়কের যায় এবং এ জায়গাসহ নাইওরপুল ও উপশহর পয়েন্টে ছড়িয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরবাজার এলাকার ছাত্রলীগ-যুবলীগের দখলে ছিলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরের জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, নয়াসড়ক ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের খন্ড খন্ড সংঘর্ষ হয়। সন্ধ্যার দিকে কুমারপাড়া এলাকায় কয়েকটি মসজিদে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ঠেকাতে ঘোষণা দেওয়া হয়। পরে ওই এলাকায় আন্দোলনকারী ও এলাকাবাসীর সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দিনব্যাপী সংঘর্ষে প্রায় ৫শতাধিক ছাত্র-জনতা আহত হন। তারা বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
3 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
1 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
7 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
8 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
6 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
3 স্টাফ রিপোর্টার: 3 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
3 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
7 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।