editor
প্রকাশিত: 9:09 PM, February 8, 2025
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সাম্য ও মানবিক সমাজ বির্ণিমানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী কাজ করে যাচ্ছে।
বিগত সরকারের শাসন আমলের কথা উল্লেখ করে এস এম জিলানী বলেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের পছন্দমত ব্যক্তিকে ভোট দিতে পারেনি। দেশের মানুষ মন খুলে কথা বলতে পারেনি। তাদের বাকস্বাধীনতাকে হরণ করা হয়েছিল। মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতে পারতো না। আমরা এই দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের ভোট ও কথা বলার অধিকার ফিরিয়ে এনেছি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর স্বেচ্ছাসেবদ দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, গত ১৭ বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির বহু নেতাকর্মী খুন-গুম হয়েছে। সেই আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকারের আবির্ভাব। বর্তমান সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া। এদেশে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথের সব গণআন্দোলনে দায়িত্ব পালন করবেন। দ্রুত সুষ্ঠু নির্বাচন না দিলে বর্তমান সরকার জনগণের আস্থার জায়গায় কুঠারাঘাত করবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে জনসাধারণের ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের কাজ করতে হবে। দেশের স্বার্থে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিলেও দলের নেতাকর্মীরা তা বাস্তবায়নে কার্পণ্য করবে না। আমরা সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক কাজ করে যাচ্ছি। আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা সব সময় ভূমিকা রাখতে হবে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেলের যৌথ পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, সালমা সুলতানা সোমা, যুগ্ম সম্পাদক নিয়াজ মাকসুম বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমমেদ জুয়েল, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, সমাজ সেবা সম্পাদক মামুন হাসেমী দিপু, সহ-অর্থ সম্পাদক ওয়ালিউর রহমান রিয়াজ, সদস্য আমান উল্লাহ আমান, ফৌজিয়া সাফদার সোহেলী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে