admin
প্রকাশিত: 9:01 PM, December 15, 2025
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে সদ্য ঘোষিত সিলেট মহানগর তাতী দলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সাবেক নেতৃবৃন্দ। সোমবার (১৫ ডিসেম্বর) তার নিজ বাসভবনে এই স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। এসময় আব্দুল গফফার সহ তাতীদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, পূর্বে অনুমোদিত সুপার ফাইভ কমিটি বহাল থাকা সত্ত্বেও কোনো ধরনের অবহিতকরণ ছাড়াই ফেসবুকের মাধ্যমে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে এবং বিতর্কিত ও আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতৃবৃন্দের অভিযোগ, এই আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে দলীয় ঐক্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তৃণমূলের নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও নিষ্ক্রিয় ব্যক্তিদের পুনরায় পদায়ন করায় সংগঠনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
স্মারকলিপিতে বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী প্রেক্ষাপটে বিতর্কিত এই আহ্বায়ক কমিটি বাতিল করে তৃণমূলভিত্তিক, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নে নতুন কমিটি গঠনের জন্য খন্দকার আব্দুল মুক্তাদিরের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। বিজ্ঞপ্তি
2 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
7 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
4 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
5 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
6 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
2 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
5 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক