admin
প্রকাশিত: 6:59 PM, January 13, 2026
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিজের ব্যক্তিত্ব দিয়ে সব মানুষের হৃদয় জয় করেছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার পরিমিতিবোধ, ব্যবহার, আচার-আচরণ এবং সংযত কথাবার্তা এ দেশের শান্তিকামী মানুষকে অনুপ্রাণিত করেছে। খালেদা জিয়া সেই বিরল রাজনীতিবিদদের একজন, যিনি জনগণের অধিকার আদায়ের জন্য গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসেছিলেন। তার আপসহীন নেতৃত্ব, দৃঢ়প্রতিজ্ঞ অবস্থান এবং জনগণের প্রতি দায়িত্ববোধের কারণে বারবার নিপীড়িত-নির্যাতিত হয়েও তিনি তার নীতি এবং আদর্শ থেকে বিচ্যুত হননি।
খন্দকার মুক্তাদির মঙ্গলবার (১৩ জানুয়ারি) দক্ষিণ সুরমার মোমিনখলাসহ নগরীর বিভিন্নস্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও নিস্বার্থ পরিবারের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ সংলগ্ন চান্দের হাটে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
মুক্তাদির বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছিলেন, গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার নেতৃত্বে নারী শিক্ষা ও ক্ষমতায়নে পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু তার শাসনকালে দুর্নীতি ও রাজনৈতিক সংঘাতের অভিযোগও ছিল, যা তাকে অনুগত সমর্থক ও সমালোচক উভয়ই জুগিয়েছিল।
অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম।
বিএনপির মোমিনখলা পাড়া কমিটির সভাপতি আবু হাসান সাহেদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ সভাপতি আফজল উদ্দিনের পরিচালনায় যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ মুকুল, আবুল কালাম প্রমুখ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আশফাক আহমদ। দোয়া পরিচালনা করেন মোমিনখলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হোসেন।-বিজ্ঞপ্তি

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০