editor

প্রকাশিত: 11:59 PM, November 19, 2021

নিজ গ্রামে সম্মাননা পেলেন সাংবাদিক নেতা ছামির মাহমুদ কৃতিজনেরা

নিজ গ্রামে সম্মাননা পেলেন সাংবাদিক নেতা ছামির মাহমুদ কৃতিজনেরা

নিজ গ্রামে সম্মাননা পেলেন সাংবাদিক নেতা ছামির মাহমুদ কৃতিজনেরা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মইজপুর গ্রামের কৃতী সন্তান সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি মনিং এক্সপ্রেস এর সিলেট ব্যুরো চিফ ছামির মাহমুদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমানসহ পাঁচজন নিজ গ্রামে সম্মাননা পেয়েছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত ক্রিয়েটিভ এ্যাকশন ট্রাস্ট ইউকে মইজপুর এর উদ্যোগে মইজপুর গ্রামে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রিয়েটিভ এ্যাকশন ট্রাস্ট ইউকে মইজপুরের ট্রাস্টি, বিশিষ্ট সমাজসেবক সিরাজ মিয়া ও ট্রাস্টি গুলবাহার বেগম। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এবং অ্যাডভোকেট মতিউর রহমান।

যুক্তরাজ্য থেকে সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ট্রাস্টের চেয়ারম্যান ছদরুল হক, ভাইস চেয়ারম্যান কদ্দুছ মিয়া, সেক্রেটারি আফরোজ আলী, ট্রাস্টি আবদুস সালেহ, ট্রাস্টি তরাজ মিয়া, ট্রাস্টি আবদুল হান্নান, ট্রাস্টি আনোয়ার হোসেন, ট্রাস্টি মতছির আলী।

গ্রামের প্রবীণ মুরব্বি আবদুল খালিকের সভাপতিত্বে ও যুবনেতা কয়ছর মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাহ আবদুন নুর, মাওলানা ফখরুদ্দিন প্রমূখ। সভায় আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ছামির মাহমুদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়া অ্যাডভোকেট মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মো. ছমরু মিয়া, গ্রামের সালিশ ব্যক্তিত্ব প্রবীণ মুরব্বি সোনাহর আলী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. এরফান আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় প্রবীণ মুরব্বিদের এবং গ্রামের জামে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, কোরআনে হাফেজদের মধ্যে ট্রাস্টের পক্ষ থেকে উন্নতমানের পাঞ্জাবি ও শাল উপহার দেওয়া হয়। পাশাপাশি গ্রামের প্রবীণ মহিলাদের ঘরে ঘরে শীবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল পৌছে দেয়া হয়। সভায় এলাকার প্রবীণ মুরব্বিগণসহ বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, যে গ্রামের জল-কাদায় বেড়ে উঠেছি, সেই গ্রামবাসী ও প্রবাসীদের পক্ষ থেকে দেওয়া এ সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। যা স্বরণীয় হয়ে থাকবে। এরকম আয়োজন আমাকে পেশাগত দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করবে। ক্রিয়েটিভ এ্যাকশন ট্রাস্ট ইউকে মইজপুরের এই ব্যতিক্রমি উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

সভায় বক্তারা বলেন, ক্রিয়েটিভ এ্যাকশন ট্রাস্ট ইউকে মইজপুর গ্রামে যে অনন্য ব্যতিক্রমি উদ্যোগ নেওয়া হলো এ গ্রামের ইতিহাসে বিরল। নবগঠিত এই ট্রাস্ট গ্রামের অসহায় মানুষের কল্যাণে ও সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। আজকে গ্রামের কৃতিসন্তানদের যে সম্মাননা প্রদান করা হলো তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গুণিজনকে সম্মানিত করলে সমাজে আরও বেশি করে গুণিজনের জন্ম হয়। তাই আজকের এ আয়োজন প্রশংসার দাবিদার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে