editor
প্রকাশিত: 6:14 PM, April 2, 2021

করোনা : সিলেটে ১২ জনের সুস্থ দিনে মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ১১৬ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। যা নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার ৬০৭ জনে দাঁড়ালো। একদিন বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। গত একদিনে বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ জন। যা নিয়ে সিলেটে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে শনাক্ত হওয়া ১১৬ জন করোনা আক্রান্ত রোগীর ৮০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগ্নজ জেলায় ৭ জন, হবিগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজারে আরও ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
নতুন করে করোনায় আক্রান্ত ১১৫ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৬০৭ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮৯৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬০১ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৫ জন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এরমধ্য দিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ২১৪ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৬৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬৯৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৪ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া সিলেটের এই ব্যক্তিকে নিয়ে বিভাগে মোট মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা ২৯১ জন। এরমধ্যে সিলেট জেলার ২২৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
সিলেটের চার জেলা মিলে ১০৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৯৮ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, হবিগঞ্জে একজন, ২ জন সুনামগঞ্জে ও ৩ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৯৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলায়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন