editor
প্রকাশিত: 2:49 PM, June 5, 2021
অনলাইন ডেস্ক
ভোলার ইলিশার জংশনের পন্ডিতের পুল এলাকায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়েছেন আরও দুইজন।
শনিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পন্ডিতের পুল এলাকার বেপারী বাড়ির আবদুল মালেক শ্রমিক জসিমকে নিয়ে তার সদ্যনির্মিত সেপটিক ট্যাংক পরিস্কার করতে যান। ট্যাংকের ভেতরে নামার পর জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্রমিক জসিম অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নেমে বাড়ির মালিক আবদুল মালেকও অসুস্থ হয়ে পড়েন। এসময় তার চিৎকার শুনে তাদের উদ্ধার করতে শাহাবুদ্দিন ও কবির নামের দুই পথচারী ট্যাংকে নেমে তারাও বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মালেক ও জসিমকে মৃত ঘোষণা করেন। আহত শাহাবুদ্দিন ও কবিরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমান উল্যাহ জানান, জমে থাকা গ্যাসে দুইজনের মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক দু্নজনকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন