editor

প্রকাশিত: 10:07 AM, September 7, 2019

বিয়ানীবাজারে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ছাত্রদল কর্মী আহত

বিয়ানীবাজারে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ছাত্রদল কর্মী আহত

হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল কর্মী মোঃ গুলজার হোসেন।

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল কর্মী মোঃ গুলজার হোসেন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় বিয়ানীবাজার পৌরশহরের উপজেলা পয়েন্ট মোড়ে এই ঘটনাটি ঘটে। রাজনৈতিক পূর্ব শত্রæতার জের ধরে ছাত্রলীগের স্থানীয় একদল ক্যাডার এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের কর্মী মোঃ গুলজার হোসেন এর সাথে দীর্ঘ দিন থেকে রাজনৈতিক বিরোধ ছিল স্থানীয় ছাত্রলীগ ক্যাডার ফয়েজ আহমদের। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে পৌরশহর থেকে বাড়ি ফিরছিলেন মোঃ গুলজার হোসেন। পথিমধ্যে উপজেলা পয়েন্ট মোড়ে যাওয়ার পর ছাত্রলীগ ক্যাডার ফয়েজ আহমদ সহ ৫/৬ জনের একটি দল তার পথরোধ করে। কোন কিছু বুঝে উঠের আগেই তারা দেশীয় অস্ত্র লাঠি, হকিস্টিক দিয়ে ছাত্রদল কর্মী মোঃ গুলজার হোসেন এর উপর অতির্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল, লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং লাঠি ও হকিস্টিক দিয়ে বেদড়ক মারধর করতে থাকে। একপর্যায় প্রাণ বাঁচাতে সে চিৎকার দেয় এবং অজ্ঞান হয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরেছে, তবে তার দুই হাতেই ধারালো অস্ত্রের কোপে কাটার আঘাত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম রয়েছে। হাসপাতালে ভর্তি রোগী হিসেবে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোঃ গুলজার হোসেন এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, ছাত্রলীগ ক্যাডার ফয়েজ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছিল। ভাগ্য সহায় থাকায় তাৎক্ষণিক লোকজন ছুটে আসায় রক্ষা পেয়েছি। এই সন্ত্রাসীরা আমাকে নানাভাবে হুমকী দিচ্ছে, তাই আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছি।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের