editor
প্রকাশিত: 11:15 PM, October 6, 2021

৮৪৮ ইউপিতে ৪৪৫৮ জন নৌকা প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ কাল
অনলাইন ডেস্ক
দলের মনোনয়ন বোর্ডের যৌথ সভা ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এই যৌথ সভা অনুষ্ঠিত হবে।
বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যসুরক্ষাবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, আগামীকালের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সম্প্রতি শূন্য হওয়া সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, কয়েকটি উপজেলা ও পৌরসভার উপনির্বাচন এবং ৮৪৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
গত ২ অক্টোবর থেকে বুধবার পর্যন্ত এসব নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়। এসব নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন মোট ৪ হাজার ৫৪১ জন। এরমধ্যে শুধু ইউপিতে ৪ হাজার ৪৫৮ জন চেয়েছেন নৌকার টিকিট।আগামীকালের সভায় এসব আবেদনপত্র বিচার-বিশ্লেষণ এবং মাঠ জরিপের রিপোর্ট মিলিয়ে দলের একক প্রার্থিতা চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে। দল মনোনীত প্রার্থীরা এসব নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে