editor

প্রকাশিত: 8:09 PM, December 10, 2021

জনগণের ভ্যাটে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে : শাহীন আক্তার

জনগণের ভ্যাটে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে : শাহীন আক্তার

জনগণের ভ্যাটে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে : শাহীন আক্তার

জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার বলেছেন, জাতীয় অর্থনীতিতে বিশাল যোগান দিচ্ছে ভ্যাট ও কর। জনগণের ভ্যাটে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তারা ভ্যাট দিচ্ছেন বলেই দেশে একের পর এক বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শাহীন আক্তার বলেন, এক সময় আমাদেশ দেশ বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল ছিলো। কিন্তু এখন আর সে দিন নেই, জনগণের অর্থেই একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ এখন বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে মডেল। বিশ্বের বিভিন্ন দেশকে এখন আমরা ঋণ দিচ্ছি। আর তা সম্ভব হয়েছে দেশের জনগণের স্বতঃস্ফুর্ত ভ্যাট-ট্যাক্স প্রদান এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ নেতৃত্বের ফলে। শাহীন আক্তার বলেন, কিভাবে জনগণ সহজ ও ঝামেলামুক্তভাবে ভ্যাট-ট্যাক্স দিতে পারে সে বিষয় নিয়ে কাজ করছে রাজস্ব বোর্ড। আর এরই ফল হিসেবে জনগণ এখন ঘরে বসে ভ্যাট-ট্যাক্স দিতে পারছেন। তিনি বলেন, ভ্যাট ও কর প্রদানে জনগণকে আরো উৎসাহ যোগানোর পাশাপাশি এ বিষয়ে সচতনতা বাড়াতেও কাজ করছেন রাজস্ব বিভাগে কর্মরতরা।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট’র কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কর অঞ্চল কমিশনার মো. সাইফুল হক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
মাওলানা মনজুর আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট’র অতিরিক্ত কমিশনার রাশেদুল আলম। পরে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন কর কর্মকর্তাবৃন্দ।
সবশেষে সিলেট বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৮টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মেসার্স সাদেক স্টোর, কুলাউড়ার সাউথ সিলেট এন্টারপ্রাইজ, সিলেট জেলার গোলাপগঞ্জের এলপি গ্যাস লিমিটেড, বিয়ানীবাজারের আলিসা মর্টস, সিলেট নগরীর আনন্দ নিকেতন লিমিটেড, হবিগঞ্জ জেলার মাধবপুরের চারু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হবিগঞ্জ জেলা সদরের মেসার্স শরীফ ইলেকট্রনিক্স ও সুনামগঞ্জ জেলা সদরের পানসী রেস্টুরেন্ট।
সভাপতির বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট’র কমিশনার মোহাম্মদ আহসানুল হক বলেন, ১৯৯১ সালের ১ জুলাই থেকে বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা চালু হয়। সরকার এ দিনটির গুরুত্ব বিবেচনা করে ২০১৩ সাল থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস’ এবং ১০-১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ’ উদযাপন করছে। তিনি বলেন, করোনাকালেও এবার অন্যান্য বছরের মতো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট’র উচ্চতর প্রবৃদ্ধির ভ্যাট আদায় হয়েছে। আর তা সম্ভব হয়েছে মূলত ব্যবসায়ী ও ভ্যাট কর্মকর্তাদের সদিচ্ছার ফলে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়