editor
প্রকাশিত: 4:32 PM, December 28, 2021

সিলেটের বরেণ্য আলেম জমিয়ত সভাপতি আল্লামা জিয়া উদ্দিন হাসপাতালে, দোয়া কামনা
দেশবরেণ্য আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম (ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) সভাপতি ও জামেয়া মাদানীয়া আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন অসুস্থ হয়ে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, গত রোববার (২৬ ডিসেম্বর) সকালে ডায়বেটিস বেড়ে যাওয়ায় হুজুরকে সোবহানীঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের ৫ম তালায় চিকিৎসা গ্রহণ করছেন। হুজুরের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ঢাকা থেকে সিলেট এসে শায়খ জিয়া উদ্দিনের চিকিৎসার খোঁজ খবর নেন, তাঁর শয্যাপাশে কিছু সময় কাটান। এসময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান।
এদিকে আল্লামা শায়খ জিয়া উদ্দিনের সুস্থতার জন্য দেশবাসীসহ সিলেটবাসীর কাছে দোয়া কামনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সভাপতি মাওলানা মশাহিদ আলী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।