editor
প্রকাশিত: 9:52 PM, February 11, 2022

‘জনগণকে শোষণ নির্যাতন থেকে মুক্ত করতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের সংগ্রামকে অগ্রসর করতে হবে’
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ৪র্থ সম্মেলন ১১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় এর সভাপতিত্বে ৪র্থ সম্মেলন উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. এম জাহাঙ্গীর হোসাইন।
সম্মেলনের শুরুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি ডা. এম এ করিমসহ গণতান্ত্রিক সংগ্রামে আত্মদানকারী এবং প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণকারীদের প্রতি শোক প্রস্তাব গ্রহণ ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি শহীদ সাগ্নিক ও সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক রতœাংকুর দাস, সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারীতে বিপযস্ত, জনগণ দিশেহারা হয়ে পড়ছে, এরকম বিপর্যস্ত সময়ের মধ্যেও ধনী গরীবের বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেশের শ্রমিক- শ্রমজীবি,ছাত্র- কৃষক মেহনতী জনগণ আজ স্বৈরাচারী শাসন শোষণে অসহায়। চাল-ডাল, তেল,পিয়াজ, চিনি, শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধির কষাঘাতে জর্জরিত। জনগণের উপর ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধি ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে এসেছে। সরকার এক লাফে ডিজেল-কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর পর এখন আবার বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণ যখন দিশাহারা তখন সরকার উন্নয়নের যে গালভরা বুলি আওড়াচ্ছে তা মূলত সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজির সর্বোচ্চ মুনাফার লক্ষ্যে সড়ক, রেল, নৌপথসহ অবকাঠামো নির্মাণে বিনিয়োগ আর সর্বোচ্চ লুটপাট ছাড়া আর কিছুই নয়। জনগণের জীবন-জীবিকার সকল প্রয়োজনীয় বিষয় রাষ্ট্রীয় ও দলীয় ব্যবসায়ীদের অবাধ লুটপাট ও লাগামহীন বাণিজ্যক্ষেত্রে পরিণত করেছে।
তিনি বলেন, কৃষক-শ্রমিক-শ্রমজীবী মানুষেরা কঠিন সময় অতিক্রম করছে।সাম্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালরা বিদ্যমান সম্যসা সংকটের প্রকৃত কারণ অতি উৎপাদন সংকট এবং এর জন্য তারাই দায়ী-এ বিষয়টিকে আড়াল করে বৈশ্বিক করোনা মহামারীকে সামনে তুলে ধরে জনগনকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ সরকার সাম্রাজ্যবাদ ও তার বিভিন্ন সংস্থার পরিকল্পনা ও নীতি-নির্দেশ বাস্তবায়ন করে চলছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসন শোষণ জনগণের উপর ভয়ানক ভাবে জগদ্দল পাথরের মত চেপে বসেছে। বিগত দুই বছর যাবত’ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুজিববর্ষ ‘পালনের জোয়ারে ভাসাচ্ছে। কৃষকরা জোতদার- ইজারাদার- মহাজন এবং ফড়িয়া ব্যবসায়ীদের শোষণে জমি হারিয়ে ভূমিহীন গৃহহীন ও নিঃস্ব হচ্ছে। বেকার হয়ে কাজের সন্ধানে শহরে ভিড় করছে। সাম্রাজ্যবাদের পরিকল্পনায় ও দালালদের স্বার্থে শিল্প কলকারখানা বন্ধ করে দিচ্ছে। পর্যাপ্ত নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় শিক্ষিত তরুণ- তরুণীরাও বেকারত্বের মিছিলে যোগ হচ্ছে। চরম হতাশায় নিমজ্জিত হয়ে তরুণ-তরুণীরা মাদকাসক্ত হচ্ছে এবং কোনো উপায়ান্তর না দেখে আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। মাস্তানী – চাঁদাবাজি, গুম-খুন -অপহরণ, ঘুষ,মাদকে দেশ ছেয়ে গেছে।সংখ্যালুঘুদের উপর প্রায়ই হামলা হচ্ছে এবং তাদের বাড়িঘর, দোকানপাঠ লুটপাট হচ্ছে। সড়কে প্রাণ ঝরছে অকাতরে। বিভিন্ন কালা- কানুন তৈরি করে জনগণের শক্তি ও সরকারের বিরুদ্ধ-মতাবলম্বীদের দমন পীড়ন করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আাইনের নামে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে।
আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, সমগ্র পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থায় এক গভীর ও সামগ্রিক সংকট, দ্বন্দ্ব-সংঘাতময় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৃহত্তম ও গভীরতম অর্থনৈতিক সংকট ও মন্দা আঁকাবাঁকা গতিপথে ১৪তম বছরে পড়ে দীর্ঘস্থায়ী হয়ে মহামন্দার দিকে ধাবিত হচ্ছে। করোনা ভাইরাসের কারণে চলমান অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত রূপে সামনে এসেছে। পুঁজি ও শক্তির অনুপাতে বাজার ও প্রভাববলয় পুনর্বন্টনকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব-সংঘাত, মুদ্রাযুদ্ধ, স্থানীয় ও আঞ্চলিক যুদ্ধ বিস্তৃত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদ বৃদ্ধি করে চলছে। এরই ফলশ্রুতিতে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ন্যাটো জোটের সাথে ইউক্রেন সংকটকে ইস্যু করে সাম্রাজ্যবাদী রাশিয়ার যুদ্ধ উত্তেজনার পাশাপাশি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে বৃহৎ সাম্রাজ্যবাদী হওয়ার লক্ষ্যে অগ্রসরমান পুঁজিবাদী চীনের সাথেও মার্কিনের সামগ্রিক যুদ্ধ প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়ছে জাতীয় ক্ষেত্রে। ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে বাংলাদেশকে নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সুতীব্র। তার প্রতিফলন ঘটছে মার্কিনের পক্ষ থেকে কোয়াড জোটে বাংলাদেশকে যোগদানের প্রস্তাবের প্রেক্ষিতে চীনের পক্ষ থেকে কোয়াডে বাংলাদেশকে যোগদান না করার হুশিয়ারি উচ্চারণ; মার্কিনের ‘গণতন্ত্র সম্মেলনে’ বাংলাদেশ আমন্ত্রণ না জানানো এবং র্যাব ও র্যাবের সাবেক ডিজিসহ ৭ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রদানের মধ্য দিয়ে। সাম্রাজ্যবাদীদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের নগ্ন বহিঃপ্রকাশ ঘটছে বাংলাদেশের রাজনীতিতে। ক্ষমতা বহির্ভূত অন্যান্য দালাল রাজনৈতিক দলগুলো প্রভুদের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থকে আড়াল করে নিছক ক্ষমতার প্রশ্নে নানামুখী তৎপরতা চালাচ্ছে। দেশের বর্তমান অবস্থায় প্রয়োজন সাম্রাজ্যবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তির ঐক্য এবং স্বৈরাচার ও স্বৈরতন্ত্র উচ্ছেদে শ্রমিক-কৃষক-জনগণের সমস্যা-সংকট নিয়ে লাগাতার আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হওয়া।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরাণ থানা কমিটির সভাপতি খোকন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মো. আনছার আলী, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওসমান গণি, সিলেট জেলা শাখার যুগ্ন-আহবায়ক নাজমুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম-আহবায়ক সুজন মিয়া, মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাতো কুর্মী প্রমুখ। -বিজ্ঞপ্তি
6 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
1 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
1 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 7 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
5 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
5 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
2 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
2 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা