editor

প্রকাশিত: 12:14 AM, March 24, 2022

যেসব আমলে আসমানের দরজা খোলে

যেসব আমলে আসমানের দরজা খোলে

যেসব আমলে আসমানের দরজা খোলে

জাওয়াদ তাহের
আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আদেশ করেছেন আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। বান্দা যেকোনো সময়ে আল্লাহর কাছে যেকোনো জিনিস চাইতে পারে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ’ এমন কিছু আমল আছে, যার দ্বারা সরাসরি আসমানের দরজা খুলে যায়।
নিম্নে তা উল্লেখ করা হলো—

গভীর রজনীতে

গভীর রজনীতে পুরো দুনিয়া যখন ঘুমের ঘোরে হারিয়ে যায়; ঠিক সে সময়ে কোনো বান্দা ওঠে আর আল্লাহকে ডাকে, তার জন্য আসমানের দরজা খুলে যায়। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে; আসমানের দরজা খুলে দেওয়া হয়। আমাদের রব ঘোষণা করতে থাকেন, ‘আমার কাছে প্রার্থনা করবে কে? আমি তার প্রার্থনা কবুল করব। ’ এভাবেই ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন। (মুসনাদে আহমদ, হাদিস : ৩৮২১)
মানুষের প্রয়োজন পূরণ

বিপদাক্রান্ত মানুষের প্রয়োজন পূরণ করলে আল্লাহ তাআলা আসমানের দ্বার খুলে দেন, অন্যথায় তার জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা বন্ধ করে দেন। আমর ইবনে মুররা (রা.) থেকে বর্ণিত, মুআবিয়া (রা.)-কে আমর ইবনে মুররা (রা.) বলেন, রাসুল (সা.)-কে আমি বলতে শুনেছি, গরিব-মিসকিন ও নিজ প্রয়োজন মেটানোর উদ্দেশে আগমনকারী লোকের জন্য যে নেতা নিজের দরজা বন্ধ করে রাখে, এ ধরনের লোকের দারিদ্র্য, অভাব ও প্রয়োজনের সময় আল্লাহ তাআলাও আকাশের দরজা বন্ধ করে রাখবেন। মুআবিয়া (রা.) এ কথা শোনার পর থেকে এক লোককে মানুষের প্রয়োজন মেটানোর উদ্দেশে নিযুক্ত করেন। (তিরমিজি, হাদিস : ১৩৩২)

লা-ইলাহা-ইল্লাল্লাহ বলার দ্বারা

কোনো ব্যক্তি যখন এখলাসের সঙ্গে ‘লা-ইলাহা-ইল্লাল্লাহ’ বলবে তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো বান্দা সততার সঙ্গে ‘লা-ইলা-হা ইল্লাল্লাহ’ বললে তার জন্য আকাশের দ্বারগুলো খোলা হয়। ফলে উক্ত কালিমা আরশ পর্যন্ত পৌঁছে যায়, যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে।

(তিরমিজি, হাদিস : ৩৫৯০)

নামাজের জন্য অপেক্ষা করা

যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষারত থাকবে তার জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। আবদুল্লাহ বিন আমর (রা.) বলেন, আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে মাগরিবের নামাজ পড়লাম। তারপর যারা চলে যাওয়ার চলে গেলেন এবং যারা থেকে যাওয়ার থেকে গেলেন। রাসুলুল্লাহ (সা.) এত দ্রুতবেগে এলেন যে তাঁর দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগল। তিনি তাঁর দুই হাঁটুর ওপর ভর করে বসে বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমাদের রব আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলছেন, তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের অপেক্ষা করছে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৮০১)

আজানের সময়

আজানের মুহূর্ত ও যুদ্ধের ময়দানে সারিরত অবস্থায় আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন। সাহল ইবনু সাআদ (রা.) থেকে বর্ণিত, দুটি মুহূর্ত এরূপ আছে সে সময় আসমানের দরজা খোলা হয় এবং ওই দুই মুহূর্তে প্রার্থনাকারীর প্রার্থনা কদাচিৎ ফেরত দেওয়া হয়; নামাজের আজানের মুহূর্ত এবং আল্লাহর পথে জিহাদের কাতার ঠিক করার মুহূর্ত।

(মুআত্তা ইমাম মালিক, হাদিস : ১৫২)

ইফতারের সময়

যে বাদশা ইনসাফের সঙ্গে বিচারকার্য করে এবং রোজাদার যখন ইফতার করে সে মুহূর্তে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। এক হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিন ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদার যতক্ষণ ইফতার না করে, সুবিচারক শাসকের দোয়া এবং মজলুমের (নির্যাতিতের) দোয়া। আল্লাহ তাআলা ওই দোয়াগুলো মেঘমালার ওপর (আকাশের) তুলে নেন এবং এর জন্য আকাশের দ্বারগুলো খুলে দেওয়া হয়। রাব্বুল আলামিন বলেন, আমার মর্যাদার শপথ! আমি নিশ্চয়ই তোমার সাহায্য করব—কিছু দেরি হলেও।

(তিরমিজি, হাদিস : ৩৫৯৮)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।