editor
প্রকাশিত: 12:31 PM, July 4, 2023
অনলাইন ডেস্ক
সোলস ব্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ হলো তাদের বিশেষ গান ‘কিতা বাইসাব বালানি।’ এটি সিলেট অঞ্চলের লোকপ্রিয় একটি গান। যা নতুন করে সংগীতায়োজন করে প্রকাশ করেছে সোলস। গানটি গেয়েছেন পার্থ বড়ুয়া, এতে কোরাস অংশে গলা মিলিয়েছেন দলের সকল সদস্য।
পুরো গানটির ভিডিও হয়েছে সোলস-এর স্টুডিও ও প্র্যাকটিস প্যাডে। যাতে দেখা গেছে চট্টগ্রাম অঞ্চলের হয়েও দারুণভাবে সিলেটি উচ্চারণে গানটি কণ্ঠে তুলেছেন পার্থ বড়ুয়া। পার্থ বড়ুয়া বলেন, ক’দিন আগে আমরা ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডের লোগো উন্মোচন করেছিলাম। তখনই ?জানিয়েছি ৫০টি গান উপহারসহ বেশকিছু আয়োজনের। তারই যাত্রা হলো সিলেটি ভাষার এই গানটির মাধ্যমে।
এভাবে ধারাবাহিকভাবে সোলস-এর পেজে গান প্রকাশ করতে থাকবো। সেখানে যেমন থাকবে মৌলিক সৃষ্টি, তেমনি লোকপ্রিয় গানগুলোও তুলে আনার চেষ্টা করবো। ব্যান্ডটির অন্যতম সদস্য মীর মাসুম জানান, এই গানটির খোঁজ পাই লন্ডন প্রবাসী সুমন শরীফের কাছ থেকে। গানটি আমাদের খুবই মনে ধরে।
প্র্যাকটিস আর কম্পোজিশন নিয়ে ভাবতে থাকি।
কিন্তু এর আসল গীতিকার-সুরকার-শিল্পীর খোঁজ পাচ্ছিলাম না। লন্ডন থেকে সিলেট- কেউ গানটির সঠিক তথ্য দিতে পারছিল না। এরপর বাধ্য হয়ে আমরা জাতীয় কপিরাইট অফিস থেকে অনুমতি নিয়েছি। জানিয়েছি, গানটির সঠিক স্রষ্টাকে পেলে তাকে আমরা যথাযোগ্য সম্মান ও সম্মানী দিতে প্রস্তুত। এভাবেই গানটি আমরা ব্যান্ডের পেজে প্রকাশ করি।
এদিকে পার্থ বড়ুয়া জানান, সোলস সদস্যরা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন আগামীকাল। এরপর ৯ই জুলাই মাইল অ্যান্ড স্টেডিয়ামে আর ১০ই জুলাই বার্মিংহামে দু’টো কনসার্ট অনুষ্ঠিত হবে দলটিকে ঘিরে। ১২ই জুলাই সোলস ফিরবে ঢাকায়। এরপর ফের নতুন গান প্রকাশ ও নতুন দেশ ভ্রমণের খবর চূড়ান্ত হবে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের