editor

প্রকাশিত: 11:50 PM, November 2, 2021

নবীগঞ্জ পৌর পশুর হাটের ইজারার টাকা ফেরৎ দেয়া নিয়ে বিভক্তি পরিষদ

নবীগঞ্জ পৌর পশুর হাটের ইজারার টাকা ফেরৎ দেয়া নিয়ে বিভক্তি পরিষদ

নবীগঞ্জ পৌর পশুর হাটের ইজারার টাকা ফেরৎ দেয়া নিয়ে বিভক্তি পরিষদ

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ পৌরসভার ছালামতপুরস্থ পৌর পশুর হাট চলতি বাংলা সনের চৈত্র মাস পর্যন্ত ইজারা দেয় পৌরসভা। টেন্ডারের মাধ্যমে ১ কোটি ২০ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় ইজারা পান হবিগঞ্জ এর মিজানুর রহমান নামের এক ইজারাদার। ১ কোটি ২০ লাখ ২০ টাকা মূল্য দিয়ে ২য় স্থানে ছিলেন নবীগঞ্জের ইজারাদার ফয়জুর রহমান নানু (বর্তমান কাউন্সিলর)। ইজারার প্রথম দিকে করোনার কারনে পশুর হাট কিছুটা ঢিলেঢালা হলেও পরবর্তীতে জমজমাট হয়ে উঠে পৌর পশুর হাট। কিন্তু করোনার অজুহাত দেখিয়ে পৌরসভার দায়িত্বশীল ব্যক্তির সমন্নয়ে মহামান্য হাইকোর্টে ইজারাদার কর্তৃক খতিপুরণের দাবী জানিয়ে একটি পিটিশন দেন। এ ব্যাপারে মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দেন। এই নির্দেশনার অজুহাত দেখিয়ে পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী জরুরী ভিত্তিতে কাউন্সিলরদের নিয়ে এক বৈঠক করেন। ওই বৈঠকে ২/৩ জন কাউন্সিলর ব্যতিত পৌর মেয়র ও অন্যান্য কাউন্সিলরগণ ইজারাদার কে কমপক্ষে ১৭ লাখ টাকা ফেরৎ দেয়ার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরীসহ ২/৩ জন কাউন্সিলরদের সহমত না হওয়ায় সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে এ বিষয়ে পুণঃরায় বসার কথা রয়েছে। এদিকে হাইকোর্টের নির্দেশনার কাগজটি একজন বিজ্ঞ হাইকোর্টের আইনজীবীর নিকট প্রেরন করে পরামর্শ চাওয়া হয়। এ ব্যাপারে ওই আইনজীবী বলেন, ক্ষতিপূরণের টাকা দিতেই হবে এমন কোন নির্দেশনা নেই। তবে চাইলে পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে পিটিশন দিয়ে তা বাতিল বা স্থগিতাদেশ করাতে পারেন। এই খবর পৌর এলাকায় ছড়িয়ে পরলে নাগরিকদের মাঝে ক্ষোভ পরিলক্ষিত হয়। তারা বলেন, কেউ যদি আদালাতে অন্যায়ভাবে আশ্রয় নিয়ে এক তরফা কোন আদেশ বা নির্দেশনা নিয়ে আসেন, সেখানে পৌর কর্তৃপক্ষ তা বাতিলের পিটিশন না দিয়ে ইজারাদার কে এত গুলো টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য এত আগ্রহ কেন। ইজারাদার দলীয় লোক নাকি পৌরসভার দায়িত্বশীল কেউ ইজারায় শেয়ার রয়েছেন এমন কোন কারন বিদ্যমান কি না তা দেখার বিষয়। এদিকে গোপন সুত্রে জানাগেছে, ক্ষতিপূরণ বাবদ ইজারাদারকে ১৭ লাখ টাকার নীতিগত সিদ্ধান্ত যাহাতে বাস্তবায়িত হয় ইজারাদারের পক্ষে জনৈক ছাত্রদল নেতা বিভিন্ন কাউন্সিলরদের বাসায় উপটৌকন ও নগদ টাকা বিতরণ করার ঘটনায় আলোচনার ঝড় উটে। কেউ কেউ তা ফেরৎ ও দেন। বাজার ইজারার টাকা কোন অজুহাতে ফেরৎ দিলে ভবিষ্যতে বিশাল খেসারত দিতে হবে পৌরসভা। পৌর পরিষদ মনগড়া কোন সিদ্ধান্ত না দিয়ে প্রতিষ্টান এবং নাগরিকদের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহনের দাবী নাগরিক সমাজের।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন