editor
প্রকাশিত: 12:23 PM, January 14, 2022

গোয়াইনঘাট থেকে মডেল মৌ ও সোহেল গ্রেফতার
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের আলোচিত মডেল সুমাইয়া আক্তার মৌকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ সুমাইয়া আক্তার মৌ নামের এক অভিনেত্রী ও সোহেল আহমদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমাইয়া আক্তার মৌ দক্ষিণ সুরমার স্বর্ণ শিখা -৫ বাসার শাহেদ মিয়ার মেয়ে ও টিভি অভিনেত্রী। আর সোহেল আহমদ জালালাবাদ থানার নাজিরের গাওঁ গ্রামের আব্দুস শুকুরের ছেলে।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান জানান,গোপন সংবাদ পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি এসআই জহিরুল ইসলাম, এসআই খালেদ মিয়া, এএসআই মহিউদ্দিন ও মেহেরুল সঙ্গীয় ফোর্স নিয়ে আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের বহর ঘাটা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় দুই বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টীম আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের বহর ঘাটা থেকে দুই বোতল ফেনসিডিলসহ সুমাইয়া ও সোহেলকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালেও নগরীর বন্দরবাজার এলাকা থেকে মৌসহ আরো দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন