editor
প্রকাশিত: 9:51 PM, March 28, 2021
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার ক্রয়কৃত জমির মূল দলিলের পাতা বদল করে খরিদ্দারের জায়গায় একাধিক ব্যক্তির নামজুড়ে দেয়ার অভিযোগ করেছেন উপজেলার দক্ষিণ রাজনগর নতুন বস্তি গ্রামের মখলিছুর রহমানের ছেলে মো. শামীম উজ্জামান। বিষয়টি সুষ্ঠু তদন্তসাপেক্ষে সাব-রেজিস্ট্রার ও জড়িত অন্য কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি। শনিবার দুপুরে সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ভূমিখেকোদের দ্বারা প্রভাবিত হয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সাব- রেজিস্ট্রার আমার ক্রয়কৃত জমির মূল দলিলের পাতা বদল করে খরিদ্দারের জায়গায় আমার সঙ্গে একাধিক ব্যক্তির নাম সংযোজন করে নিয়েছেন। আমি গত বছরের ৭ই অক্টোবর কোম্পানীগঞ্জ সাব- রেজিস্ট্রার অফিসের ৮৬৯ ও ৮৭০ নং সাফ কবলা দলিলমূলে কোম্পানীগঞ্জ ডাকবাংলো রোড এলাকার মৃত রাজ্জাক আলীর ছেলে মো. নিজাম উদ্দিনের কাছ থেকে সাড়ে ৬৮ লাখ টাকায় ২.২৫ একর জমি ক্রয় করি ও দখলপ্রাপ্ত হই। লিখিত বক্তব্যে তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তসাপেক্ষে সাব-রেজিস্ট্রার ও জড়িত অন্য কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন