admin
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ তাদের সাংবিধানিক অধিকার ফিরে পেতে চায় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
বুধবার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ ধানের শীষকে ভোট দিয়ে তাদের পছন্দের সরকার গঠন করতে চায়। কিন্তু বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের সেই অধিকার হরণ করেছে। তারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে, তার পরিধান কি হল জুলাই আগষ্টের বিপ্লবে পতন ঘটেছে ।
তিনি আরও বলেন, এই সরকার মধ্যবর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দেশের মানুষ একটি নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।
৩ নং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা বদরুল ইসলাম, ছালিক আহমদ জেলা বিএনপির সহ স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক, এডিশনাল পিপি এডভোকেট মামুন আহমদ রিপন,গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম শাইস্তা,সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এম এ সামাদ, গোলাপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহবায়ক শাহনুর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাসির আহমদ আবেদ, উপজেলা যুবদল নেতা সরফরাজ হোসেন শরিফ, সাকেল লায়েছ,শাহিন,লায়েক,মিজানুর রহমান, মনছুর বিল্লাহ, সানাই জালালী, ফাতাহ মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি
8 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
4 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
1 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
7 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
7 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
7 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
4 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
1 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।