editor
প্রকাশিত: 10:15 PM, October 6, 2021
অনলাইন ডেস্ক ::
কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েলকে অব্যাহতি দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার মুখে বুধবার বিকালে এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের সই রয়েছে। তবে অব্যাহতিপত্রে কোনো কারণ উল্লেখ করেননি তারা।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল ৭১ সদস্যের কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন। এরপর চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে উপজেলা কমিটির পদে রাখার বিষয়টি জানাজানি হলে মুহূর্তে তা ভাইরাল হয়।
সূত্র জনায়, লালমাই উপজেলা প্রতিষ্ঠার চার বছর পর মঙ্গলবার ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৭১ সদস্যের ওই কমিটিতে দেখা যায়, সাধারণ সদস্যের তালিকায় আজমাইন আঞ্জুম নোয়েলের নাম রয়েছে। তবে চতুর্থ শ্রেণির নয়, নোয়েলের বাবা ইউনিভার্সাল কামালের তথ্য অনুসারে সে কুমিল্লা নগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
তিনি বলেন, ‘আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টার সমাধান করবো।’
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন তার ফেসবুকে লিখেছেন, ‘আজমাইন আঞ্জুম নোয়েল, সর্বকনিষ্ঠ সদস্য, লালমাই উপজেলা ছাত্রলীগ। যতটুকু জেনেছি এ শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে। সে নাকি উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য!!’
তিনি আরও লিখেছেন, ‘শিশুটি নিঃসন্দেহে আওয়ামী পরিবারের সন্তান। তার বাবা ইউনিভার্সাল কামাল ভাই আমার শ্রদ্ধাভাজন। আমার লেখনির বিষয়টিকে কেউ সমালোচনায় নেবেন না। যদি এতে কারও খারাপ লেগে থাকে তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত! আমি নিষ্পাপ শিশুটির সুন্দর শিক্ষাজীবন কামনা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, ‘ভুলবশত আজমাইন আঞ্জুম নোয়েলের নাম কমিটিতে তালিকাভুক্ত হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর বুধবার উপজেলা কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি সেরা হবেন কি? সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
ডিএসএস / ৬ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন