editor
প্রকাশিত: 1:10 PM, October 7, 2021

আজ চাঁদ দেখা গেলে ঈদে মিলাদুন্নবী ১৯ অক্টোবর
অনলাইন ডেস্ক
আজ ১৪৪৩ হিজরির সফর মাসের ২৯ তারিখ। রবিউল আউয়াল মাস গণনা ও পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে (৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। আজ সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামী ১৯ অক্টোবর (মঙ্গলবার) ঈদে মিলাদুন্নবি পালিত হবে।
১৪৪৩ হিজরির সফর মাসর ২৯ তারিখ আজ। সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা গেলে ৮ অক্টোবর (শুক্রবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে ঈদে মিলাদুন্নবী হবে আগামী ১৯ অক্টোবর (মঙ্গলবার)।
আর আজ সন্ধ্যায় (৭ অক্টোবর) চাঁদ দেখা না গেলে সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ০৯ অক্টোবর (শনিবার) রবিউল আউয়াল মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২০ অক্টোবর (বুধবার) ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।
তাই রবিউল আউয়াল মাস গণনা ও ঈদে মিলাদুন্নবীর তারিখ জানতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিনের আনন্দোৎসব। বিশ্বব্যাপী মুসলমানরা ১২ রবিউল আউয়াল হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করেন।
বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর দিন রাষ্ট্রীয়ভাবে সবার জন্য সাধারণ ছুটি থাকে। এ দিন বাংলাদেশের প্রায় সব মসজিদ, খানকাহ, দরগাহ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী, সীরাতুন্নবী, উসওয়াতুন্নবী এবং মাজিউন্নবীসহ নানা শিরোনামে মিলাদ-মাহফিল, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।