editor
প্রকাশিত: 10:20 PM, October 19, 2021

জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ বিএনপির নতুন আহ্বায়ক
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সভা মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল হক চৌধুরী। সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাহের চৌধুরী শামীম, এড. আব্দুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ূম চৌধুরী, সামিয়া বেগম চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এড. এমরান আহমদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ প্রমুখ।
সভায় অসুস্থতাজনিত কারনে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার উদ্দিন ফেদল ও জকিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এড. কাওছার রশিদ বাহার স্বেচ্ছায় পদত্যাগ করায় শূণ্য পদে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে সৈয়দ বদরুজ্জামান খিজির ও জকিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জাহাঙ্গীর শাহ হেলালকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের অগ্রগ্রতি সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করতে সাংগঠনিক টিম ও সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের তাগিদ দেওয়া হয়।
সভায় আগামী ২৪ ও ২৫ অক্টোবর সিলেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরকে সফল করতে জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন