editor
প্রকাশিত: 6:18 PM, October 22, 2021

সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় পাশে থাকব : মেয়র আরিফ
সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তন উদ্বোধনকালে এমন প্রতিশ্রুতির কথা জানান মেয়র।
আরিফুল হক চৌধুরী বলেন, আপন গতিতে চলছে সিলেট জেলা প্রেসক্লাব। এ প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের নিষ্ঠা আর ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে সিলেটের গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা সিলেট জেলা প্রেসক্লাবকে এগিয়ে নিচ্ছেন। জেলা প্রেসক্লাবের কার্যক্রম সত্যিই মুগ্ধ হয়ার মতো। তিনি বলেন, জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পাশে থাকতে পেরে নিজেকে বেশ আনন্দিত মনে করছি। আপনাদের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকব।
মিলনায়তন উদ্ধোধন শেষে জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, ক্লাবের সহসভাপতি এস. সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ।
উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সদস্য মো. মহসিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়, ক্লাব সদস্য রবি কিরণ সিংহ রাজেশ, শাহীন আহমদ, রায়হান উদ্দিন, রণজিৎ কুমার সিংহ, আহমেদ জামিল, মাকলেছুর রহমান। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে