editor
প্রকাশিত: 9:02 PM, August 23, 2023
সিলেটের গোয়াইনঘাটে দৈনদিন জীবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে জাফলংয়ের আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে বেলা’র সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার স্বাগত বক্তব্যে কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহী করে তোলার জন্য দায়িত্বশীলদের স্ব-স্ব অবস্থান থেকে উদ্যোগ নেওয়ার দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ‘প্লাস্টিক একটি অপচনশীল বস্তু, আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যবহার রয়েছে। এ প্লাস্টিকের ব্যবহার রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্লাস্টিকের কারণে নদীগুলো মরে যাচ্ছে; জলবায়ুতে প্রভাব পড়েছে। আগে এত গরম ছিল না, তার কারণ আমরা গাছগুলো কেটে ফেলছি। এভাবে চলতে থাকালে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমরা প্রতিদিন বাজারে গিয়ে প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসছি, কিন্তু আমরা একটি স্থায়ী ব্যাগ ব্যবহার করছি না। এভাবেই দিন দিন বাড়েই চলছে প্লাস্টিকের ব্যবহার। নতুন প্রজন্মকে সবকিছু ভালো-ভাবে জানতে হবে। তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। এ সুন্দর আয়োজনের জন্য বেলাকে ধন্যবাদ জানাই। আমরা চাই শিক্ষার গুণগত পরিবর্তন। শিক্ষার্থীদের সবকিছু সর্ম্পকে জানতে হবে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে।’
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর দিক নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও প্লাস্টিক ব্যবহারে বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আরও বক্তব্য রাখেন- আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহানারা আক্তার, শিক্ষার্থী মারুফ আহমেদ, সুলতানা আক্তার প্রমুখ। বেলা সিলেটের ফিল্ড অফিসার শাফায়াত উল্লাহ, একাউন্ট অফিসার মো. আজাদ উপস্থিত ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়