editor
প্রকাশিত: 10:29 PM, February 5, 2025
আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সিলেট আলিয়া মাদরাসা মাঠে ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’র আয়োজন করতে যাচ্ছিলো মহানগরের কুমারপাড়াস্থ ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ কর্তৃপক্ষ। তবে ‘উলামা পরিষদ’র বাধার মুখে তারা কনফারেন্স আলিয়া মাঠের পরিবর্তে ‘আত-তাক্বওয়া মাসজিদ’ প্রাঙ্গনেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’র মুতাওয়াল্লি আব্দুছ ছবুর চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন- আলিয়া মাদরাসা মাঠে তাদের ৭ম ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’ আয়োজনের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বরাবরে আবেদন করেছিলেন। কিন্তু ‘উলামা পরিষদ’র বাধা ও প্রতিবাদের মুখে পুলিশ বাইরে কনফারেন্স আয়োজনের অনুমতি দেয়নি। ফলে সিলেটের ‘শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে’ কর্তৃপক্ষ ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ প্রাঙ্গনেই দুদিনব্যাপী এই কফারেন্স করবেন।
কনফারেন্সে দেশ-বিদেশের স্কলাররা আলোচনা করবেন উল্লেখ করে মুতাওয়াল্লি আব্দুছ ছবুর বলেন- সিলেটবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের কনফারেন্সে এসে কথাগুলো শুনুন। আলেমরাও এসে আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা নিজেদের ‘শুধরে’ নেবো।
‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ কর্তৃপক্ষের বর্তমান সময়ের আহলে হাদিস অনুগামীতা ও সিলেটের পরিচালিত তাদের নানা কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আব্দুছ ছবুর চৌধুরী ও মাসজিদ কমিটির সেক্রেটারি কালাম আহমদ চৌধুরী।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের