editor
প্রকাশিত: 11:13 PM, October 13, 2021

শীতের বার্তা দিচ্ছে পলো উৎসব
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন খাল-বিল ও নদী-নালার পানি কমতে শুরু করেছে। ফলে শীতের শুরুতেই চলছে পলো দিয়ে মাছ ধরার উৎসব। পানি কমে যাওয়ায় অল্প পানিতে মাছ শিকারে মেতেছেন কমলগঞ্জ উপজেলার কৃষকরা।
বুধবার (১৩ অক্টোরব) উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার ধলাই নদীতে সকাল থেকে দুপুর পর্যন্ত পলো দিয়ে মাছ শিকার করেছেন স্থানীয়রা। তবে সনাতন পদ্ধতিতে পলো দিয়ে মাছ শিকারের দৃশ্যগুলো অনেকটা বিলুপ্তির পথে।
মাথা ও কোমরে বাঁধা গামছা। আর হাতে পলো। প্রায় শতাধিক মাছ শিকারিকে ধলাই নদীতে অনেকটা আনন্দ নিয়েই মাছ ধরতে দেখা যায়। দলবদ্ধভাবে মাছ শিকারের এ দৃশ্য দেখতে নদীর দুই তীরে ভিড় জমায় উৎসুক মানুষ। উৎসবে অংশ নেয়াদের হাততালি ও চিৎকার করে উৎসাহ দেন তীরে অবস্থানরতরা। সারিবদ্ধ হয়ে পলো দিয়ে ধরেছেন ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ।
নদীর অল্প পানিতে একটি দল একদিকে পলো নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। অপরপ্রান্ত থেকেও সারিবদ্ধ দল পলো চাপিয়ে মাছ ধরতে ধরতে সামনে এগিয়ে আসেন।
স্থানীয় সমাজসেবী আমিনুল ইসলাম বলেন, এক সময় নদী-নালা, খাল-বিলে উৎসব করে পলো দিয়ে মাছ শিকার করতো মানুষ। সেই সংস্কৃতি এখন হারিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে জানান দিতে এসব সংস্কৃতি টিকিয়ে রাখা প্রয়োজন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে