admin

প্রকাশিত: 6:14 PM, August 31, 2025

খন্দকার মুক্তাদিরসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন

জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ স্থানান্তর নিয়ে

খন্দকার মুক্তাদিরসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ ঢাকায় স্থানান্তরের উদ্যোগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। আন্দোলনকারীদের দাবি, সিলেটবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ ও গণমাধ্যমের সহায়তার ফলেই এই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে।

রোববার (৩১ আগস্ট) এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ সরানোর কোনো সরকারি সিদ্ধান্ত নেই, বরং সেটিকে আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, “সিলেট বিভাগের আওতাধীন ৩৬টি উপজেলায় ভূমি জরিপ কার্যক্রম শুরু হয় ১৯৮৭-৮৮ সালে। সেই থেকে আজ পর্যন্ত এ কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থে ২০১২ সালে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে একটি মিনি প্রেস স্থাপিত হয়, যা সরানোর কোনো পদক্ষেপ বর্তমানে সরকারের বিবেচনায় নেই।”

তারা বলেন, আন্দোলনের সময় সিলেটের স্থানীয় সাংবাদিকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন, যা প্রশাসনিক পর্যায়ে সাড়া ফেলেছে।

বক্তারা বিশেষভাবে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি আন্দোলনের শুরু থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং বিষয়টি ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও ভূমি সচিবের নজরে আনেন।

তারা আরও বলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীও মানববন্ধনসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে পাশে ছিলেন।

সংবাদ সম্মেলনে সরকার পক্ষের ভূমিকা নিয়েও প্রশংসা করেন আন্দোলনকারীরা। তারা কৃতজ্ঞতা জানান ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও সিনিয়র সচিব এস এম সালেহ আহমদ-এর প্রতি, যাদের হস্তক্ষেপেই স্থানান্তর পরিকল্পনা বন্ধ হয় এবং সিলেট জোনাল সেটেলমেন্ট প্রেস কার্যকর রাখার নির্দেশনা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্নেল আতাউর রহমান বলেন, “সিলেটবাসীর স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টাই পারে এই অঞ্চলকে ন্যায্য অধিকার নিশ্চিত করতে।”

সিলেটবাসীর ব্যানারে গড়ে ওঠা এই আন্দোলনের নেতৃত্বদানকারী অবসরপ্রাপ্ত কর্নেল আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম এবং সমাজসেবক জাহেদ আহমদ ও কামাল উদ্দিন ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, “এই সফলতা কেবল আন্দোলনকারীদের নয়, পুরো সিলেটবাসীর। আমরা বিশ্বাস করি, দল-মত নির্বিশেষে সবাই এক হয়ে সিলেটের স্বার্থ রক্ষায় পাশে ছিলেন বলেই এটি সম্ভব হয়েছে।”

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন