admin
প্রকাশিত: 10:07 PM, September 26, 2024
বৃটেনের প্রতিথযশা আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডনের নিউহ্যাম বারার টানা তিনবারের সাবেক ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদ গুম হওয়া সিলেটের কৃতি সন্তান বি এন পির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর শোকাতুর মা’কে দেখতে বিশ্বনাথে তাদের গ্রামের বাড়িতে যান। তাঁর মায়ের সাথে সাক্ষাতের পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার নাজির আহমদ বলেন, অশীতিপর বৃদ্ধ ও পুত্রশোকে কাতর এম ইলিয়াস আলীর মায়ের হৃদয়ে হাহাকার দেখে চোখের পানি ধরে রাখা কষ্টকর। যে বাড়িটি সব সময় জমজমাট থাকতো বলে শুনেছি, এখন সেখানে শুনশান নিরবতা বিরাজ করছে । তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের দেড় মাস অতিক্রান্ত হয়ে গেল অথচ এখন পর্যন্ত এম ইলিয়াস আলীর কোন সন্ধান পাওয়া গেলো না।
এম ইলিয়াস আলীকে সিলেটের আপোসহীন ও সাহসী নেতা হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, রাজনীতিতে তার সাথে যে কারো দ্বিমত থাকতেই পারে। কোন অপরাধ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা যেতো, কিন্তু একজন জলজ্যান্ত ব্যক্তি ও জাতীয় নেতাকে গুম করাকে কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কোন দেশে বসবাস করছিলাম? সরকার সব ধরণের গুমের তদন্তের জন্য বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন করাকে ইতিবাচক দিক উল্লেখ করে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, শুধুমাত্র এম ইলিয়াস আলীর জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন আলাদা তদন্ত কমিশন গঠন করা দরকার। এটি করলে অনেক থলের বিড়াল বের হয়ে আসবে, অনেক রাগব বোয়াল ফেঁসে যাবে। ঐ সময়ের সরকারের একেবারে উচ্চ পর্যায় থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে এর দায় কোনোভাবে এড়াতে পারবেন না। এম ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার। গুমের ব্যাপারে বিগত সরকারের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সুনির্দিষ্ট ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করা দরকার বলে ব্যারিস্টার নাজির আহমদ মনে করেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়