admin

প্রকাশিত: 7:22 PM, December 5, 2025

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া সব সময় আপোষহীন: খন্দকার মুক্তাদির

বেগম জিয়ার রোগ মুক্তির জন্য সিলেটসহ দেশের সকল মানুষের কাছে দোয়ার অনুরোধ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া সব সময় আপোষহীন: খন্দকার মুক্তাদির

সিলেট-০১ (নগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া তার গোটা জীবন বিলিয়ে দিয়েছেন। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপোষহীন। তিনি বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে একথা বলেন। খন্দকার মুক্তাদির বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যেকোনও সংকটে তাকে অত্যন্ত প্রয়োজন। তিনি এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, আমি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সিলেটসহ দেশের সকল মানুষের কাছে দোয়া প্রার্থনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
বৃহস্পতিবার রাতে ২২ ও ৩২নং ওয়ার্ডে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। শুক্রবার লামাবাজার মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময়সহ বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করেন। সাবেক কাউন্সিলর ও মাদ্রাসাতুল হোসাইনি আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদের পরিচালনায় ২২নং ওয়ার্ডের ইমাম-খতিব, মোয়াজ্জিন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির প্রধান অতিথির বক্তব্যে রাখেন। অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
২২নং ওয়ার্ডের সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পুলিশ সুপার কায়ছার আহমদ হায়দারী, একেএম আহাদুস সামাদ, শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর দায়রা জজকোর্টেও পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, বায়তুল ফালাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট জুবের আহমদ খান, বায়তুল মামুন জামে মসজিদের সাধারণ সম্পাদক মাছুম ইফতেকার রসুল শিহাব, বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসাদ বিন সিরাজ, বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ মারজান, বায়তুল মামুন জামে মসজিদের ইমাম ও খতিব বদর উদ্দিন, ওজি মো. কাওসার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল ফাত্তাহ বকশী, রফিকুল ইসলাম রফিক, মুহিবুর রহমান, আব্দুল মালেক। দোয়া পরিচালনা করেন হয়রত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম। সভার শুরুতে কোর আন তেলাওয়াত করেন বায়তুল ফালাত জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা লিয়াকত আলী।
এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নগরীর ৩২নং ওয়ার্ড বিএনপির নাগরিক কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম হিলটনের পরিচালনায় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন