editor
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

রেস্টুরেন্ট মালিক-কর্মচারীদের সড়ক অবরোধ : ভোজনবাড়ি সিলগালা, পাঁচ ভাই ও পানসিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
সিলেটের তিনটি রেস্টুরেন্ট। এক নামেই চেনেন সবাই। এগুলো হচ্ছে- পাঁচ ভাই, পানসি ও ভোজনবাড়ি। শুধু সিলেটের মানুষই নয়, বেড়াতে আসা পর্যটকদের কাছে এই নামগুলো অতি পরিচিত। করোনা-পরবর্তী ভিড়ের কারণে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে ওই তিন রেস্টুরেন্টে। কিন্তু গতকাল র্যাবের ভ্রাম্যমাণ টিমের অভিযানে বদলে গেল ওই তিন রেস্টুরেন্টের পরিস্থিতি। ভয়ে ক্রেতারা রেস্টুরেন্টগুলোর কাছে যাননি।
আবার অনুসন্ধানে বেরিয়ে এলো ভেজাল খাদ্যের ভয়ঙ্কর তথ্যও। তিন রেস্টুরেন্টেই বিক্রি হচ্ছে ভেজাল মিশ্রিত খাবার। কেউ কেউ আবার অনুমোদন হালনাগাদ না করেই চালিয়ে যাচ্ছেন ব্যবসা। এমন ঘটনায় হতবাক হয়েছেন সিলেটের মানুষ। প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে র্যাব সদস্যরা সিলগালা করে দিয়েছেন ভোজনবাড়ি রেস্টুরেন্টকে। আর পাঁচ ভাই ও পানসিকে করেছেন জরিমানা। সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের জল্লারপাড় রুটে অবস্থিত ওই তিন রেস্টুরেন্ট।
গতকাল মঙ্গলবার সকালে র্যাব সদর দপ্তরের নির্বাহী টিমের সদস্যরা অভিযান শুরু করেন। সঙ্গে ছিল বিএসটিআইর কর্মকর্তারাও। প্রথমে তারা যান ভোজনবাড়ি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে তারা ভেজাল মিশ্রিত খাবার দেখতে পান। নিম্নমানের খাবার পরিবেশনের বিষয়ে প্রশ্ন করা হলে এ সময় সংশ্লিষ্টরা কোনো সদুত্তর দিতে পারেননি। এক পর্যায়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু রেস্টুরেন্টের বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু তাকে রেস্টুরেন্টের দায়িত্বশীলরা তখন যে কাগজ দেখান সেটি হালনাগাদ ছিল না। লাইসেন্স হালনাগাদ না করেই ব্যবসা চালিয়ে যাচ্ছিল ভোজনবাড়ি কর্তৃপক্ষ। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বিতরণের অভিযোগ ওঠে। ফলে তাৎক্ষণিক র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই রেস্টুরেন্ট থেকে ম্যানেজারসহ তিনজনকে আটক করেন।
এক পর্যায়ে সিলগালা করে দেয়া হয় রেস্টুরেন্টকে। রেস্টুরেন্টের ভেতরে যখন অভিযান চলছিল তখন বাইরে দাঁড়িয়ে কয়েকশ’ মানুষ। তারাও রেস্টুরেন্টের ভেতরের কাণ্ডকারখানা দেখে হতবাক হয়ে পড়েন। অভিযান শেষে ওই রেস্টুরেন্টের তিনজন কর্মচারীকে আটক করে নিয়ে গেছে র্যাব। তবে- ওই সময় মালিক পক্ষের কেউ সেখানে ছিলেন না। এরপর ভোজনবাড়ির পার্শ্ববর্তী পানসি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানের আগেই পানসি কর্তৃপক্ষ অনেক ক্রেতাকে রেস্টুরেন্ট থেকে সরিয়ে দেয়। ফলে অভিযানের সময় ওই রেস্টুরেন্টে তেমন ভিড় ছিল না। র্যাব কর্মকর্তারা ওই রেস্টুরেন্টে অভিযানকালেও নিম্নমানের পচা, বাসি খাবার পরিবেশনসহ নানা বিষয়ে গলদ পান। দুই দিনের পুরনো খাবারও পরিবেশনের প্রমাণ মিলে। এ কারণে পানসি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। র্যাবের পক্ষ থেকে এ সময় পানসি কর্তৃপক্ষকেও সতর্ক করে দেয়া হয়েছে।
পরবর্তীতে একই ধরনের ভুল করলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়ে দেয়া হয়। পরে নগরীর পরিচিত পাঁচ ভাই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। নানা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগ মিলে। খাবার প্রস্তুতির সময় পোকা মাকড়ের অস্তিত্ব মিলে। পাঁচ ভাই রেস্টুরেন্টের জুস কর্নারে অস্বাস্থ্যকর পরিবেশ ধরা পড়ে অভিযান পরিচালনাকারীদের চোখে। এ কারণে পাঁচ ভাই রেস্টুরেন্টকেও জরিমানা করা হয়। পানসি ও পাঁচ ভাইকে র্যাবের ভ্রাম্যমাণ টিমের পক্ষ থেকে ৮০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়।
অভিযান শেষে র?্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের জানিয়েছেন, ‘ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এটি নিয়মিত অভিযান। দীর্ঘদিন থেকে এই রেস্টুরেন্টটি নিম্নমানের খাবার সরবরাহ করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। পূর্বে একাধিকবার রেস্টুরেন্টটিতে অভিযান চালালেও কোনো কাজ হয়নি।’ তিনি জানান, ‘অভিযানে রেস্টুরেন্টে এমন অনেক খাদ্য পেয়েছি যেগুলো দুই থেকে তিন দিন আগের। তাছাড়া ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন নেই, খাবার পরিবেশনের বৈধ কাগজপত্র নেই। সবকিছু মিলিয়ে আমরা সাময়িক রেস্টুরেন্টটি বন্ধ করে তাদেরকে সময় দিয়েছি।’ এদিকে অভিযানের পর পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্ট খোলা থাকলেও ভোজনবাড়ি বন্ধ ছিল।
ভোজনবাড়ি রেস্টুরেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন- করোনার কারণে কাগজপত্র হালনাগাদ করতে বিলম্ব হতে পারে। সেটি প্রক্রিয়াধীন আছে। কিন্তু খাবার পরিবেশনের ব্যাপারে তারা খুবই সতর্ক। ভোক্তারা যাতে নিরাপদ খাদ্য খেতে পারে সে ব্যাপারে চালু হওয়ার পর সচেষ্ট রয়েছেন তারা। জিন্দাবাজারে সড়ক অবরোধ: সিলেটের জিন্দাবাজারের পাঁচ ভাই, পানসি ও ভোজনবাড়িতে র্যাবের অভিযানের পর আন্দোলনে নেমেছেন রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এছাড়া বুধবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছেন। গতকাল বিকাল ৫টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্টে রেস্টুরেন্ট মালিক-কর্মচারীরা মিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রেস্টুরেন্টে অভিযান বন্ধ, সিলগালা করা রেস্টুরেন্ট খুলে দেয়া এবং আটক কর্মচারীদের মুক্তির দাবি জানান তারা।
সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশন সভাপতি শান্ত দেব জানান, মঙ্গলবার র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি, পাঁচভাই ও পানসি রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করে ম্যানেজার ও সুপারভাইজারকে আটক করে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া পাঁচভাই ও পানসি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শান্ত দেব বলেন, লকডাউন-পরবর্তী এখনো রেস্টুরেন্ট ব্যবসা ঘুরে দাঁড়াতে পারেনি।
এর মধ্যে রয়েছে ভ্যাট ও ট্যাক্সের বোঝা। রেস্টুরেন্ট ব্যবসা যখন ধুঁকছে তখন অভিযানের নামে রেস্টুরেন্ট মালিকদের হয়রানি করা হচ্ছে। কোনো রেস্টুরেন্টে সমস্যা থাকলে জরিমানা হতে পারে। কিন্তু সিলগালা করার বিধান নেই। এতে বোঝা যায় রেস্টুরেন্ট মালিকদের হয়রানি করতে এরকম অভিযান করা হচ্ছে।
শান্ত দেব জানান, অভিযান বন্ধ, সিলগালাকৃত রেস্টুরেন্ট খুলে দেয়া ও আটক কর্মচারীদের মুক্তির দাবিতে বুধবার থেকে সিলেটের সব রেস্টুরেন্ট বন্ধ থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলতে থাকবে। এছাড়া বুধবার সকালে রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাবেন। তিনি জানান, রেস্টুরেন্ট ব্যবসা বন্ধ হয়ে গেলে এর সঙ্গে জড়িত সিলেটের হাজারো মানুষ বেকার হয়ে পড়বেন। এর আগে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব এবং সিলেট রেস্টুরেন্ট মালিক সমিতি ও সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। ওই সভায়ও বুধবার থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।
1 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান
4 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও
4 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের
5 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
8 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক
7 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
7 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building
1 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে