editor

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

অন্ধকারে সারা সিলেট

অন্ধকারে সারা সিলেট

6

নিজাম উদ্দিন টিপু
শহরতিলের কুমারগাঁওয়ে কুমারগাঁও ১৩২/৩৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারণে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। দমকলবাহিনীর সাতটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুুর পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনে গ্রিডের বিভিন্ন যন্ত্রাংশ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে এদিক-ওদিক পড়ে আছে। আগুনে তেল সরবরাহের ইউনিটসহ বিদ্যুতের তিনটি ইউনিট পুড়ে গেছে। এতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের কারণে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দমকলবাহিনীর জয়ন্ত কুমার নামের এক সদস্য আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর ১টায় সিলেটের সহকারী পরিচালক কুবাদ আলী সরকার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বেলা ১১টায় আগুন লাগে। খবর পেয়ে দমকলবাহিনীর সাতটি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এখন আমরা মেশিনগুলো ঠান্ডা করার জন্য পানি দিচ্ছি।’
তিনি আরও বলেন, ১৩২/৩৩ কেভির জাতীয় গ্রিড লাইনের বিদ্যুতের তিনটি ইউনিটে পুড়ে গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওয়েল (তেল) সরবরাহ ইউনিটের। আগুন লাগার আগে বিকট শব্দ হয়েছে। আমরা ধারণা করছি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তে আগুনের সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলি ফজলুল হক বলেন, ‘আগুনে বিদ্যুৎকেন্দ্রের বড় তিনটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছি। তবে কতসময় লাগবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
আগুনে বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, এর পরিমাণ কত কোটি টাকা তা তদন্তের পরই বলা যাবে। কেন্দ্রটি মেরামতে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে পরির্দশন করে।
এদিকে, কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুনের খবর পেয়ে দুপুর একটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আগুনের কারণে বিদ্যুৎকেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীদের দিয়েই এ কমিটি গঠন করা হবে।’
তিনি বলেন, ‘যতদ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীদের একটি দল কাজ শুরু করেছে। তবে আগুনে ব্যাপক ক্ষতি হওয়ায় সবাইকে বিদ্যুতের জন্য একটু ধৈর্য ধরতে হবে।’
এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে নগরীতে দেখা দিয়েছে দুর্ভোগ। বিশেষ করে পানির জন্য চলছে হাহাকার । সকালে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে অনেকেই পানি পান নি। সিলেট সিটি কর্পোরেশন তাদের গাড়ি দিয়ে পানি সরবরাহ করছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

5 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

2 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

5 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

7 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

2 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

7 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

8 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

1
5