admin
প্রকাশিত: 8:40 PM, December 1, 2020
অপরাধী সংশোধন ও পূর্নবাসন সংস্থা সিলেট-এর ২০২০-২০২৩ সেশনের কার্য্যকরী কমিটি গঠিত হয়েছে। সোমবার বিকালে সিলেটের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে উপ-পরিচালক (উপ সচিব) স্থানীয় সরকার বিভাগ মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সাধারন সভা ও নির্বাচনে ৩ বৎসরের জন্য সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে সভাপতি করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ সভাপতি সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, সিলেটের পি.পি এডভোকেট নিজাম উদ্দিন, সমাজকর্মী মো: জহির উদ্দিন আমীন, সমাজকর্মী নাজনীন হোসেন, সম্পাদক প্রবেশন অফিসার মো: তমির হোসেন চৌধুরী, সহ-সম্পাদক মো. আজহার উদ্দিন (জাহাঙ্গীর), আইন সহায়তা সম্পাদক এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ মো: মোস্তফা কামাল, নির্বাহী সদস্য আব্দুল বাতিন ফয়সল, মো: মনির উদ্দিন চৌধুরী, ডা: মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, শোয়েব আহমদ, আছমা কামরান, শাহানারা বেগম, সাজ্জাদুর রহমান সুজ্জাদ, সালমা বাছিত, আলহাজ¦ মো: আবুল কালাম, মিসেস হেলেন আহমদ, মো: আব্দুর রহমান ( জামিল)। সভায় বিগত বার্ষিক সাধারন সভার কার্য্যবিবরনী,আয় ব্যয়ের হিসাব,প্রস্তাবিত বাজেট, নিরীক্ষা প্রতিবেদন,সাধারন সম্পাদকের রিপোর্ট পেশ ও অনুমোদন করা হয়। সভায় আলোচনায় অংশনেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এ এইচ এম মাহফুজুর রহমান,সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক,এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সেলিম আউয়াল, সৈয়দ মোতাহির আলী,মাওলানা নাসির উদ্দিন, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, সার্জেন্ট শফিউল আলম প্রমূখ। সভার শুরুতে অপরাধী সংশোধন সংস্থা সিলেটের কার্য্যনির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম ফারুক ও আলহাজ্জ সিরাজুল ইসলাম ও জীবন সদস্য আব্দুল কাইয়ুম এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।-বিজ্ঞপ্তি
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ