editor
প্রকাশিত: 4:55 PM, November 23, 2026
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির বিট-৩ এর উপদেষ্টা মো. শামীম আহমদ চৌধুরীর মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীকে ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সম্প্রতি ক্যান্সার আক্রান্ত সিলেট-১ আসনের জালালাবাদ থানাধীন বানাগাও ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা আতাউর রহমানের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
চেকের টাকা হস্তান্তরকালে মো. শামীম আহমদ চৌধুরী বলেন, সমাজের অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজসেবা অধিদপ্তরের এই মানবিক উদ্যোগ রোগীর চিকিৎসায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অসুস্থ মানুষের কল্যাণে আমাদের এই সেবামূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সাবেক দুবারের সিনিয়র সহ-সভাপতি রাহেলা আক্তার চৌধুরী, সিলেট মহানগর ৩নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রুবেনা আক্তার রুমি, ক্যান্সার আক্রান্ত আতাউর রহমান এবং তাঁর পরিবারের সদস্য রুফিয়া খাতুন ও তানিয়া খাতুন প্রমুখ।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়