editor

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

অপরাধ করলে পরিণতি আকবরের মতোই হবে -পুলিশ সুপার

অপরাধ করলে পরিণতি আকবরের মতোই হবে -পুলিশ সুপার

3

নিজস্ব প্রতিবেদক
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে মো. রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় এমনিতেই পুলিশের প্রতি মানুষের ক্ষোভ ছিল। ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ আকবর হোসেন ভূঁঞার পলায়নে তা আরও বেড়ে যায়। আকবর আর ধরা পড়বেন না, এ রকম ধারণা প্রচলিত ছিল জনমনে। অবশেষে আকবরকে ২৭ দিনের মাথায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বরখাস্ত হওয়ার পর আকবর হোসেন ভূঁঞা মহানগর পুলিশের হেফাজত থেকে পালিয়েছিলেন। আকবর গ্রেপ্তার হলেন জেলা পুলিশের হাতে। কোন পরিকল্পনায় গ্রেপ্তার করা হলো আকরবকে?
শুরুতে একটি কথা বলে নেওয়া ভালো, নগর পুলিশ বা জেলা পুলিশ বলে ভিন্ন কিছু নেই। আমরা সবাই একই বাহিনীর সদস্য। আকবর পুলিশের একজন সদস্য ছিলেন। ঘটনাটি নিয়ে আমরা চরমভাবে মর্মাহত। আরও মর্মাহত হই আকবরের পলায়নে। পরিকল্পনা আলাদা কিছু ছিল না। সিলেট জেলার বড় একটি অংশ বাংলাদেশ-ভারত সীমান্ত। কোনো অপরাধ ঘটলেই আমরা অপরাধীদের খুঁজতে সবার আগে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়ে দিই। আকবরের বেলায় সীমান্তের সব থানায় একাধিক ছবি পাঠিয়ে সতর্ক করা হয়। দীর্ঘ সময় ধরে নজরদারি ও সোর্সদের তৎপরতায় আকবর ধরা পড়েছেন। আকবর পালিয়ে কোথায় ছিলেন, এ বিষয়ে আমরা কিছু বলতে চাই না। আমাদের বলার বিষয় হচ্ছে, আকবরকে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
আকবরকে পুলিশে সোপর্দ করার আগে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, তিনি ভারতে ছিলেন। শোনা যাচ্ছে, আশ্রয়দাতাকে মোটা অঙ্কের টাকা দিয়ে দেশে এনে আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আপনি কী বলেন?
এ নিয়ে আমি কিছু বলব না। এসব বিষয়ে যাঁরা বলছেন, সেটা তাঁদের বিষয়। ভিডিওগুলো আমরা দেখছি। মেইন স্ট্রিম মিডিয়া (মূলধারার গণমাধ্যম) ছাড়া কিছু ফেসবুক মিডিয়া অবাধে সংবেদনশীল অনেক বিষয় তুলে ধরছে। এটা এক ধরনের উপদ্রব। যত্রতত্র লাইভ, কোনো বাছ-বিচার থাকছে না। সীমান্ত এলাকার সংবেদনশীলতাও মানা হয় না। প্রযুক্তির প্রসারে এমন উপদ্রব নানা বিড়ম্বনাও তৈরি করছে। নানা বিষয় উসকে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। অপপ্রচারেই তা হচ্ছে।
আমি শুধু বলব, দীর্ঘ নজরদারিতেই আকবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। আমাদের চেষ্টার সঙ্গে কিছু বিনিময়ও হয়েছে। এই বিনিময় খোলাসা করতে পারব না। গ্রেপ্তার অভিযানে আমাদের সীমান্ত উপজেলা জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট থানার পুলিশসহ কিছু সীমান্ত সোর্স, যাঁদের আমি বন্ধু বলি, তাঁরা সহায়তা করেছেন। কানাইঘাটের আরও একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সহায়তা করেছেন। আমরা কোনো ক্রেডিট নিতে চাই না, এটা পুলিশের রুটিন কাজ। পুলিশের এই কাজে সহায়তা করায় সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।
আকবর পালানোর ২৭ দিন পর গ্রেপ্তার হলেন। এই ২৭ দিনই কি আপনাদের নজরদারি চলছিল? এ জন্যই কি বলা হয়েছিল, আকবর পালালেও শনাক্ত হওয়ার অবস্থায় আছেন? ১৪ অক্টোবর থেকে আমরা আকবরকে গ্রেপ্তার করার চেষ্টায় নামি। এই চেষ্টার শুরুর পর্যায়টা পলাতক আকবরকে শনাক্ত করার পর্যায় ছিল। এরপর আমরা ধাপে ধাপে চেষ্টা অব্যাহত রাখি। তাঁকে গ্রেপ্তার করতে পারব, এই মনোবল ছিল। আমাদের এই চেষ্টা শুধু জেলা পুলিশ নয়, ওপর থেকে নিচ পর্যন্ত তৎপরতা ছিল। নগর পুলিশ, তদন্তকারী সংস্থা পিবিআই সবার সহায়তা ও সমন্বয়ের ফলে আকবরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
আকবরকে গ্রেপ্তারের দিন ৯ নভেম্বর সন্ধ্যার পর পুলিশ সুপারের কার্যালয় অভিমুখে হাজার হাজার মানুষের ঢল ছিল। সেই ঢল আপনাকে সামাল দিতে দেখা গেছে। আপনাকে মানুষের ভিড়ে গিয়ে বক্তব্য দিতে দেখা গেছে। মানুষের কী চাওয়া ছিল? এত দিন মানুষ পুলিশকে গালি দিয়েছিল শুধু একটি কারণে। সেটি হচ্ছে আমাদের হেফাজত থেকে আকবরের পালানো নিয়ে। ধরা পড়ার খবরে মানুষের ঢল থেকে আমাদের প্রতি আরেক আস্থা প্রতিষ্ঠা পেয়েছে। প্রমাণ হয়েছে, অপরাধ করলে কেউ পার পাবে না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুলিশই অভিযোগকারীকে ধরে আইনের আওতায় আনতে পারে। আমি বক্তব্য দিয়েছি, মানুষের ভিড় সামাল দিতে গিয়ে। বলেছি, বিচার নিশ্চিত করতেই আমরা চেষ্টা চালাচ্ছি। মানুষ আমার কথায় আশ্বস্ত হয়েছেন।
মানুষের এখন চাওয়া আকবরকে পালাতে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এ বিষয়ে আপনি কী বলেন? দেখুন, পুলিশের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, এই পুলিশই মানুষের সবচেয়ে কাছের। এই ঘটনা জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা জনগণের অনুভূতি বুঝতে পেরেছি। বাহিনীর ঊর্ধ্বতন পর্যায় থেকে সুপারভিশন হচ্ছে। গাফিলতি থাকলে অবশ্যই দেখা হবে। এ ব্যাপারে আসলে আমার বলার কিছু নেই।
রায়হানের মা বলেছেন, পুলিশি হেফাজতে তাঁর ছেলেই যেন শেষ নাম হয়। আপনি কী বলেন?
দেখুন, আমরা ২ লাখ ১২ হাজার পরিবারের। কোনো সদস্য বিচ্যুত হতেই পারে। তাই বলে গোটা বাহিনীকে দোষারোপ করা ঠিক নয়। আবারও বলছি, এই ঘটনায় আমরা চরমভাবে মর্মাহত। পুলিশের কাজ ট্রুথলি মানুষের জন্য। মানুষ ও পুলিশে সেতুবন্ধ তৈরি করা, পুলিশকে গণমুখী করা আমাদের কাজ। রিলেশন এক পক্ষে হয় না। উভয় পক্ষে থাকতে হয়। মানুষ ও পুলিশ—এই দুই পক্ষকে নিয়ে অপরাধ নির্মূল করতে গিয়ে চলতে গেলে এক-দুটি বিচ্যুতির ঘটনা ঘটে যায়। এ নিয়ে সম্পর্কেও ফাটল তৈরি হয়। আবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও তৈরি হয়। অভিজ্ঞতা থেকে আমার সতর্কতার বার্তা পুলিশ সদস্যদের প্রতি। সেটি হচ্ছে, অপরাধ করলে পরিণতি আকবরের মতোই হবে।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

‘সাম্প্রদায়িক উসকানি দিয়ে মোদী সরকার আগুন নিয়ে খেলছে’

‘সাম্প্রদায়িক উসকানি দিয়ে মোদী সরকার আগুন নিয়ে খেলছে’

1 ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে মুসলিম হত্যার প্রতিবাদ এবং ভারতের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিরোধী কটূক্তির প্রতিবাদে

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

7 সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

3 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

6 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

6 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

3 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

5 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

1
7