editor
প্রকাশিত: 5:15 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক:
২০১৯ সালের শুরুতে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিন অলরাউন্ডার জোহান বোথা।এর পর থেকে কোচিং ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় কাটছিল তার। বর্তমানে তার বয়স ৩৮। আর এই বয়সে হঠাৎ করেই ফের ২২ গজে ফিরতে যাচ্ছেন এই প্রোটিয়া তারকা। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে নয়; এবার খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটে। এবারের বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অফ স্পিনার। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকবেন বলে তার বদলি হিসেবে বোথাকে নেয়া হয়েছে।২০১৯ সালের জানুয়ারিতে হারিকেন্সের হয়েই ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেছিলেন বোথা। অনেকটা আচমকাই সেবার অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন। সেখানকার নাগরিকত্বও পেয়েছেন। অস্ট্রেলিয়ার শীর্ষ ঘরোয়া ফার্স্ট ক্লাব প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করছেন।এবার ব্যাট-বল হাতে মাঠে নামার বিষয়ে বোথা বলেছেন, ‘কোচিং করানোর সময় নেটে বল করি। ৩ ঘণ্টার মতো ম্যারাথন দৌড়ে নিজেকে তৈরি করেছি। অনুশীলনে দেখতে পাচ্ছি, যে কোনো সময়ের মতোই ফিট এখন আমি এবং এখনও দলে যথেষ্ট অবদান রাখতে পারব বলে অনুভব করছি।’দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি খেলেছেন বোথা। ৩৪টি আইপিএল ম্যাচও খেলেছেন এই অলরাউন্ডার।
S/H-(Ripa-5)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন