editor

প্রকাশিত: 8:14 PM, October 22, 2026

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের অব্যাহতিপত্র গ্রহণ করা হয়। একই সঙ্গে নিয়মিত কমিটি গঠন না হওয়া পর্যন্ত দেলোয়ার হোসেন খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

কমিটির সিনিয়র সহসভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি অসংখ্য পরিবারের জীবিকা, শিক্ষা ও চিকিৎসার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে তাঁদের সমস্যা, অধিকার ও প্রত্যাশাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। বিদেশে কর্মরত শ্রমজীবীদের ন্যায্য অধিকার রক্ষা, বিপদগ্রস্ত প্রবাসীদের সহায়তা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহসাংগঠনিক সম্পাদক মো. দেলওয়ার আহমদ এবং ট্রেজারার মোহাম্মদ বেলাল উদ্দিন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তবে বিদেশে কর্মরত অবস্থায় তাঁদের নানা প্রতিকূলতা ও সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যা মোকাবিলায় প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিপদগ্রস্তদের সহায়তা এবং তাঁদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসীদের অধিকার সংরক্ষণ ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি জনাব দেলোয়ার হোসেন খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,