editor
প্রকাশিত: 7:09 PM, October 22, 2026
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ) বিকেল ৩টায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদের সভাপতিত্বে এবং ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
সভাপতির বক্তব্যে কয়েস আহমদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা, উপজেলা ও পৌর পর্যায়ে সফলভাবে উদযাপনের জন্য যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ও মাঠে কাজ করতে হবে। তিনি আরো বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার প্রতিফলন ঘটাতে হবে। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে কর্মসূচিকে সফল করতে হবে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে এবং প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
প্রস্তুতি সভায় ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বক্তব্য রাখেন। এ সময় জেলা যুবদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা মোনাজাত করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের