editor
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক:-
দীর্ঘদিন থেকে কমিটিবিহীন সিলেট এমসি কলেজ ছাত্রলীগ। এই কলেজ ও টিলাগড়ের আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছে দুটি বলয়। মূলত তারাই নিয়ন্ত্রণ করে এমসি ও সরকারি কলেজ ছাত্রলীগ।
জানাগেছে, নেতাদের আশকারা পেয়ে ছিনতাই, অস্ত্রের মহড়া-প্রশিক্ষণ, নিরীহ শিক্ষার্থীদের ধরে নিয়ে নির্যাতন এবং গ্যাং র্যাপসহ নানা অপরাধ পরিচালনা করা হতো ছাত্রাবাসের ২০৫ নম্বর রুম থেকে। এমনই তথ্য জানিয়েছেন একাধিক নির্যাতিত ছাত্র-ছাত্রী। তারা বলেন, এ সকল বিষয়ে হোস্টেল সুপার, কলেজ অধ্যক্ষও জানতেন। কিন্তু ভয়ে কিছু বলতেন না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাতজনকে রক্ষা করতে টিলাগড় এলাকার একাধিক আওয়ামী লীগ নেতা ও কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ধর্ষণের ঘটনাটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করেন। তারা আপোষ মীমাংসারও চেষ্টা চালান। ধামাচাপা দেওয়ার চেষ্টায় দীর্ঘ সময় ক্ষেপণের কারণে অভিযুক্তরা গা ঢাকা দিতে সক্ষম হয়। যার কারণে এখন পর্যন্ত কোন ধর্ষনকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সূত্র জানায়, এমসি কলেজ ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছেন জেলা আওয়ামী লীগের সাবেক এক নেতা। তিনি ৩ টি উপ-গ্রুপের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রেখেছেন। ফলে এমসি কলেজ ছাত্রলীগের ১০ জন নিয়ে গড়ে উঠে র্যাপিস্ট গ্রুপ। ওই গ্রুপের সদস্যরা নিরীহ শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে নির্যাতন চালাতো ২০৫ নম্বর রুমে। আর কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা নিরীহ তরুণী ও কলেজের অনেক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষন করতো ওই গ্যাং। এ সকল ঘটনায় নির্যাতন ও ধর্ষণের শিকার শিক্ষার্থী ও তরুণীর প্রাণরক্ষার ভয় ও লোকলজ্জার ভয়ে কোন প্রতিবাদ করতো না এমনটি জানিয়েছেন কলেজ অধ্যয়নরত শিক্ষার্থীরা।
এদিকে, স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ফুসে উঠছেন শিক্ষার্থী ও সিলেটের নাগরিকবৃন্দ। তারা সবাই ধর্ষনকারীদের গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা হলেন এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, এমসি কলেজ ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাছুম, এম সাইফুর রহমান, অর্জুন, রাজন আহমদ এবং বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল এবং তারেক আহমদ।
7 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
7 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
7 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
4 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
6 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
5 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
8 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের
1 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,