editor
প্রকাশিত: 7:35 PM, September 15, 2026
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
গত রবিবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মাওলানা সাদিকুর রহমান বলেন, সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন যে বিলটি পাস করা হয়েছে, তা শরিয়াহর বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই আইনে ইসলামী শরিয়াহকে রীতিমতো অবজ্ঞা করা হয়েছে।
তিনি গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ধরনের স্পর্শকাতর বিল উত্থাপন করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ছিল দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া। জনগণের ধর্মীয় অনুভূতি ও শরিয়াহর স্বার্থে তিনি অবিলম্বে এই বিতর্কিত আইনটি প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, এ কে এম আব্দুল কাদির, আব্দুল করিম উবায়েদ, শেখ মস্তাক আহমদ, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা কামরুল হাছান খান, মাওলানা মাহবুবর রহমান তালুকদার, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কাজী আব্দুর রহমান, আব্দুল গফুর, মাওলানা শায়েখ কাজী লুৎফুর রহমান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা নুরুল আমীন মুন্না, মাওলানা মাসরুর আহমদ বুরহান, মাওলানা জাবির আহমদ, মুহাম্মদ উবায়দুল্লাহ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ দেশের সমসাময়িক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ করনীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা