editor
প্রকাশিত: 12:49 PM, October 2, 2020
প্রস্তুতি ম্যাচের মাধ্যমে আজ শুক্রবার থেকে ছেলেদের ক্রিকেট মাঠে গড়ালেও মেয়েদের ক্রিকেট সেভাবে শুরু হয়নি। তবে মেয়েরা অনুশীলন করে যাচ্ছেন। এর মাঝেই সুখবর দিল বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সদ্য প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে টপকে আটে উঠে এসেছে বাংলাদেশ।
৫০ ওভারের ফরম্যাটে এতদিন বাংলাদেশের অবস্থান ছিল ৯ নম্বরে। রেটিং পয়েন্ট ছিল ৫৪। ১ পয়েন্ট বেশি নিয়ে ঠিক ওপরেই ছিল শ্রীলঙ্কা দল। কিন্তু বার্ষিক র্যাংকিংয়ে ২০১৬-১৭ মৌসুম বাদ দেওয়ায় অবস্থানে অদল বদল হয়েছে। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমের পাওয়া পয়েন্টের ৫০ ভাগ ও ২০১৯-২০ মৌসুমে পাওয়া পয়েন্টের শতভাগ নিয়ে তৈরি নতুন রেটিং পয়েন্ট অনুযায়ী বাংলাদেশের ৭ পয়েন্ট বেড়েছে আর শ্রীলঙ্কার কমেছে ৮ পয়েন্ট।
বর্তমান এশিয়া কাপ জয়ী বাংলাদেশ ৬১ পয়েন্ট পেয়ে ৮ নম্বরে আছে। ওদিকে ৪৭ পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে শ্রীলঙ্কা। এশিয়ার অন্য দুই দলের মধ্যে ৭৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে পাকিস্তান আর ১১৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২১। ১৬০ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরের মতোই শীর্ষে আছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে অবশ্য ১৯২ পয়েন্ট নিয়ে আগের মতোই নয়ে আছেন সালমারা।
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
2 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,