editor

প্রকাশিত: 8:50 AM, September 22, 2020

আগামী বছর ৪৯.৮ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির পরিকল্পনা সরকারের

আগামী বছর ৪৯.৮ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির পরিকল্পনা সরকারের

3

ডেস্ক রিপোর্ট:- 

4

সরকার ২০২১ সালে ৪৯.৮ লাখ মেট্রিক টন পেট্রোলিয়াম জ্বালানি আমদানির পরিকল্পনা করছে।

1

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সরকারি নথি অনুসারে, প্রস্তাবিত বিশাল আমদানির প্রায় ৫০ শতাংশ বা ২৪.৯ লাখ মেট্রিক টন সরকারিভাবে (জি-টু-জি) আলোচনার মাধ্যমে আটটি দেশ থেকে কেনা হবে এবং বাকি ৫০ শতাংশ খোলা দরপত্রের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৬ সেপ্টেম্বরের বৈঠকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

পরিকল্পনা অনুসারে, পেট্রোলিয়ামের রাষ্ট্রীয় বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দুই ধাপে ৫০ শতাংশ বিভিন্ন পেট্রোলিয়াম জাতীয় পণ্য আমদানি করবে। প্রথম ধাপে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে জুলাই থেকে ডিসেম্বরে মধ্যে এ আমদানি করা হবে।

বিপিসি চেয়ারম্যান শামসুর রহমান জানান, সংস্থাটির প্রাক্কলন অনুসারে ২০২১ সালে দেশে প্রায় ৬১ লাখ মেট্রিক টন বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের চাহিদা হবে।

6

এর মধ্যে, রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারিসহ দেশীয় উৎস থেকে বিপিসি প্রায় সাড়ে ১১ লাখ মেট্রিক টন পেট্রোলিয়াম পাবে বলে আশা করছে, ইউএনবিকে জানান তিনি।

8

কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ সরকারের দ্বিপক্ষীয় জি-টু-জি চুক্তির ধারাবাহিকতায় বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য- ডিজেল, জেট এ-১, অকটেন, ফার্নেস অয়েল এবং সামুদ্রিক জ্বালানি আমদানির জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন আটটি আউটসোর্সিং সংস্থাতে কোনো পরিবর্তন আনেনি বিপিসি।

বিভিন্ন দেশের সরকারি মালিকানাধীন সংস্থাগুলো হলো- মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের কেপিসি, মালয়েশিয়ার পিটিএলসিএল, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউএনআইপিইসি, ইন্দোনেশিয়ার বুমি সিয়াক, থাইল্যান্ডের পিটিটিটি এবং পার্শ্ববর্তী ভারতের এনআরএল।

সরকারের ওই নথিতে দেখা যায়, কুয়েতের কেপিসি থেকে সর্বাধিক ১২.৩ লাখ মেট্রিক টন পেট্রোলিয়াম আমদানি করা হবে এবং এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম সরবরাহকারী হিসেবে চীনের ইউএনআইপিইসি ও পেট্রোচায়না থেকে যথাক্রমে ২.৪ লাখ মেট্রিক টন ও ১.৪ লাখ মেট্রিক টন পেট্রোলিয়াম আমদানি হবে।

এছাড়া, ২০২১ সালে মালয়েশিয়ার পিটিএলসিএল থেকে প্রায় ২.৬ লাখ মেট্রিক টন, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি থেকে ১.৬ লাখ মেট্রিক টন, ইন্দোনেশিয়ার বুমি সিয়াক থেকে ৩ লাখ মেট্রিক টন, থাইল্যান্ডের পিটিটিটি থেকে ১ লাখ মেট্রিক টন এবং ভারত থেকে ৬০ হাজার মেট্রিক টন পেট্রোলিয়াম আমদানি করা হবে।

বিপিসি কর্মকর্তারা জানান, আগামী বছর থেকে বিদেশ থেকে কোনো পেট্রোল এবং কেরোসিন আমদানি করবে না সরকার। এখন দেশের মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি রিফাইনারি সংস্থা পেট্রোলিয়ামের এ দুটি উপাদান উৎপাদন করছে।

এর পরিবর্তে, বিপিসি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমপিও) মান প্রতিপালনের জন্য পেট্রোলিয়াম আমদানির এ তালিকায় সামুদ্রিক জ্বালানিকে নতুন আইটেম হিসেবে যুক্ত করেছে। তবে, সমুদ্রগামী জাহাজগুলোতে সরবরাহের জন্য সামুদ্রিক জ্বালানিতে ০.৫ শতাংশের কম সালফার থাকতে হবে।

বিপিসি চেয়ারম্যান বলেন, ‘অতীতে দেশীয় উৎস থেকে সামুদ্রিক জ্বালানি সরবরাহ করেছি। তবে এখন আইএমপিও’র মানদণ্ড বজায় রাখতে বিদেশ থেকে তা আমদানি করতে হবে।’

বিপিসি তাদের প্রস্তাবে বলছে, চলতি ২০২০ সালের জন্য তারা সাড়ে ৩৩ লাখ মেট্রেক টন পেট্রোলিয়াম জ্বালানি আমদানির পরিকল্পনা করেছে।

বিপিসি জানায়, ২০২০ সালের মার্চ পর্যন্ত আমদানি ও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক ছিল। কোভিড-১৯ মহামারির কারণে এপ্রিল থেকে মে মাসে দেশে জ্বালানির চাহিদা কমেছে। তবে, জুন থেকে চাহিদা ধীরে ধীরে বাড়ছে বলে সংস্থাটি জানায়।

বিপিসি উল্লেখ করেছে যে স্থানীয় ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকার কারণে জেট জ্বালানির চাহিদা যথেষ্ট পরিমাণে কমেছিল। তবে, এখন দেশীয় ও আন্তর্জাতিক রুটে পুনরায়

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

6 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

1
6