editor
প্রকাশিত: 8:22 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক
আগামী মার্চ থেকেই ঢাকা থেকে ভারতের শিলিগুড়িতে যাত্রীবাহী ট্রেন চলবে। আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন।
সোমবার বাংলাদেশের রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর বৈঠকের পর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শিলিগুড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর, যার দূরত্ব বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার। যাত্রীবাহী ট্রেন আগামী ২৬ মার্চ চালানো হবে।
বাংলাদেশ থেকে যারা দার্জিলিং কিংবা সিকিমে ভ্রমণে যান তাদের শিলিগুড়ি হয়ে যেতে হয়। ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি বাস চলে, এখন রেল সংযোগের কাজও চলছে।
আলোচনায় বাংলাদেশে চলমান ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে খুলনা-মোংলা রেল লাইন, ঈশ্বরদীতে আইসিডি নির্মাণ, বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথ নির্মাণ, যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, সৈয়দপুরে একটি আধুনিক কারখানা প্রতিষ্ঠা করা ইত্যাদি।
২০২২ সালের শেষের দিকে ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চালানো হবে জানিয়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘ডাবল লাইন ছাড়া রেলপথের উন্নয়ন ঘটানো সম্ভব নয় কাজেই সারা দেশের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে ডাবল লাইনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে।’
S/H-(sultana-3)
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর