editor
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
আজমিরীগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী। এসময় বাল্যবিবাহের আয়োজনের দায়ে কনে এবং বরের পিতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে মুচলেখা নেয়া হয়। গত সোমবার দুপুরে সদর ইউনিয়নের বিরাট নোয়াআব্দা গ্রামে কিশোরী কন্যার বাল্যবিবাহ আয়োজন করার দায়ে কিশোরী কন্যার পিতা এবং বরের পিতাকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার বিতঙ্গল গ্রামের জনৈক ব্যক্তির ছেলের সাথে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট নোয়াআব্দা গ্রামের নুর মিয়ার নাবালিকা কন্যা (১৬) এর বিবাহের আয়োজন করা হয়। উভয় বাড়িতে শুরু হয় বিয়ের আয়োজন। এরই প্রেক্ষিতে রবিবার গায়ে হলুদ সম্পন্ন করা হয় এবং সোমবার দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয় কনের বাড়িতে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বিয়েবাড়িতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করে কনে এবং বরের পিতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার শর্তে মুচলেখা প্রদান করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে বলেন, কনে প্রাপ্ত বয়স না হওয়ায় বাল্য বিবাহ আইনে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। কনের পিতা এবং বরের পিতাকে অর্থদণ্ড ও মুচলেখা রাখা হয়েছে। আইন অমান্য করে বাল্য বিবাহ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।অভিযানে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
4 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
8 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
6 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
3 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
8 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।