editor
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে আজ সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। ট্রাম্পের চিকিৎসক দল এ তথ্য জানিয়েছে।
ফুসফুস রোগ বিশেষজ্ঞ ড. ব্রায়ান গ্যরিবল্ডি জানিয়েছেন, ট্রাম্পকে শনিবার প্রথম ডোজ ডেক্সামিথাসন দেওয়া হয়েছে। সেইসঙ্গে করোনার পরীক্ষামূলক ওষুধ রেমিডিসিভিরের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। তাতে প্রেসিডেন্টের দেহে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
তিনি জানান, ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। যথাসম্ভব রোববার তাকে বিছানা থেকে নামার অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ড. ব্রায়ান বলেন, ‘রোগীর উন্নতি অব্যাহত আছে। শুক্রবার সকাল থেকে তার জ্বর নেই, তার জীবনরক্ষক লক্ষণগুলো স্থিতিশীল আছে।’
তিনি জানান, প্রেসিডেন্ট সম্ভবত সোমবারের মধ্যেই হাসপাতাল থেকে হোয়াইট হাউজে যেতে পারবেন। সেখানেই তাকে রেমিডিসিভিরের বাকী ডোজগুলো দেওয়া হবে।
গত শুক্রবার ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর জানায় হোয়াইট হাউজ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতে তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। শনিবার দিনভর মার্কিন সংবাদমাধ্যমগুলোতে ট্রাম্পের শারীরিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হতে থাকে।
7 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
7 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 7 মঙ্গলবার
2 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
7 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
8 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
6 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে
2 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে
1 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গত কয়েকদিন ধরে সিলেট মহানগরের প্রাণকেন্দ্রগুলোর মার্কেট, শপিং মল ও দোকানপাটে