admin

প্রকাশিত: 5:49 PM, December 9, 2020

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

শীর্ষ দুর্নীতিবাজদের রুখতে হলে
মৃত্যুদণ্ডের আইনের বিকল্প নেই
– দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

প্রতি বছরের ন্যায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে অত্র সংগঠন বর্তমান সময়ের প্রেক্ষাপটে বড় বড় দুর্নীতি, অনিয়ম বন্ধে দাবী সম্বলিত লিফলেট ছাপা করতঃ সিলেট মহানগর সহ কয়েকটি জেলায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা, গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি, বন্টন এবং মাইকযোগে দাবী সমূহ গত কয়েক দিন যাবৎ প্রচারণা চালায়।

 দুর্নীতি বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নগরীর পাড়া-মহাল্লা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে জড়ো হন।
এ সময় ব্যানার-ফেস্টুনে নেতাকর্মী ও সচেতন জনগণ শীর্ষ দুর্নীতিবাজদের রুখতে মৃত্যুদণ্ডের আইন করতে হবে, করতে হবে। মামলার শুরু থেকে নির্বাহী আদেশে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত কর, করতে হবে। দুর্নীতি ও নৈরাজ্য বন্ধে অবিলম্বে ন্যায়পাল কার্যক্রম চালু চাই, চালু কর। ক্যাসিনো, শেয়ার বাজার, ব্যাংক লুটপাটকারী বাচ্চু, মখা আলমগীর, সাহেদ, সুধাংশু শেখর ভদ্র, হাজী সেলিম, গোলেন্ড মনিরসহ আলোচিত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ও বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত কর। হাসপাতালের যন্ত্রপাতি কেনা-কাটায় হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের সনাক্ত কর, বিচার কর ও বিশেষজ্ঞ ডাক্তারদের ফি ৩ শত টাকা ধার্য কর, টেস্ট বাণিজ্য বন্ধ কর।
দুর্নীতিবাজদের স্থাবর-অস্থবার সম্পত্তি বিজ্ঞ আদালত কর্তৃক বাজেয়াপ্ত হলে, ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনদের ইজ্জত, ৫২-র প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষার স্বার্থে দুর্নীতিবাজদের আইন সঙ্গত কারণে জামিন বন্ধ কর, বন্ধ কর। শীর্ষ ভূমি ডাকাতদের তালিকা প্রণয়ন কর, বিচার কর, করতে হবে। অবলোপনকৃত প্রায় ৫০ হাজার কোটি টাকা অবিলম্বে উদ্ধার ও ঋণ খেলাপীদের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুন্যাল গঠন কর, বিচার কর। কানাডার বেগম পাড়ায় দেশের হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের সনাক্তকর, বিচার কর। স্বাধীন নির্বাচন কমিশন পুনর্গঠন কর ও উপজেলা চেয়ারম্যানদের উপর এমপি-ইউএনওদের খবরদারি চলবে না, চলবে না। ২০০৮ সালে প্রণিত দুদক পুনর্গঠন কর। সরকারী কর্মচারীদের বিষয় সম্পত্তি হিসাব দাখিলের বিধান বাধ্যতামূলক কর, করতে হবে। মুহুর মুহুর শ্লো-গানে শ্লো-গানে নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। এই শ্লো-গানগুলো ব্যানার ফেস্টুনে শোভা পায়।
পরে একটি বিরাট দুর্নীতি বিরোধ র‌্যালি সিলেট নগরীর রাজপথ প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে দিকে অগ্রসর হয়ে দুর্নীতি বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মামুনুর রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, গবেষণা বিষয়ক সম্পাদক এম.এ লাহিন, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, কেন্দ্রীয় সদস্য কয়েছ আহমদ সাগর, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল শাহান, দক্ষিণ সুরমা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতোয়াল্লী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, মুক্তাদির কিবরিয়া সিরাজী, শ্রমিক সংগঠক আদনান খান হেলাল, বীর মুক্তিযোদ্ধা অহির মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিয়াজ কুদ্দুস খান, সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, কৃষি সম্পাদক রতন তালুকদার, যুবনেতা হেলাল আহমদ হেলাল, সন্তুষ দেব, হকার্স নেতা পিয়ার হোসেন, আদিনা হোসেন ফাহিম, আব্দুল হালিম, ইসলাম উদ্দিন, রতন রায় প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাছির উদ্দিন এডভোকেট সর্বগ্রাসী দুর্নীতি, লুন্ঠন বন্ধ করতে হলে শীর্ষ দুর্নীতিবাজদের মৃত্যুদণ্ডের বিধানে বিকল্প নেই বলে উল্লেখ করে বলেন, সম্প্রতি ঢাকায় দুদকের একটি অনুষ্ঠানে দুদক সচিব ড. মোজাম্মেল হক বলেছেন, দুদক এখন দন্তহীন বাঘ নয়। এই বক্তব্য সঠিক ভাবে প্রমাণ করতে হলে অবিলম্বে আব্দুল হাই বাচ্চুকে গ্রেফতার করতে হবে। অন্যথায় এই বক্তব্য হবে চরম ধাপ্পাবাজী। তিনি গত ২৮ নভেম্বর ২০২০ তারিখে প্রথম আলোয় প্রকাশিত টিআইবির গবেষণায় বলা হয়েছে দেশে সরকারী দুর্নীত বড় সমস্যা। দুর্নীতি, লুণ্ঠন ও উন্নয়ন এক সাথে চলতে পারে না। ছোট লোকের দুর্নীতি পাপ, বড় লোকের দুর্নীতি মাফ এটা হতে পারে না। একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টের প্রেক্ষিতে গোলেন্ড মনিরকে গ্রেফতার করায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাটার দলের বিরুদ্ধে এখন একটি গণসংগ্রামের খুবই প্রয়োজন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ