editor
প্রকাশিত: 7:45 AM, September 29, 2020
নিজস্ব প্রতিবেদক:-
উড়োজাহাজের টিকিট এবং ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে সৌদিপ্রবাসীরা আজ মঙ্গলবার সকালে আবার রাস্তায় নামেন। সকাল ১০টার দিকে তারা রাজধানীর কারওয়ান বাজার এলাকার কাছে প্রধান সড়কে নামেন। সকাল সাড়ে ১০টার দিকে সড়ক ছাড়লেও অবরোধের কারণে এ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। কারওয়ান বাজার থেকে বিজয় সরণি পর্যন্ত দীর্ঘ এলাকায় যানজটের সৃষ্টি হয়।
আজ সংগঠিতভাবে ব্যানার হাতে নিয়ে সার্ক ফোয়ারার সামনে সড়ক অবরোধ করে সৌদিপ্রবাসীরা। তাদের দাবি , স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বৃদ্ধি এবং টিকিট দেওয়া নিয়ে হয়রানি বন্ধ করা। সকাল সাড়ে ১০টার দিকে সরে যায় বিক্ষোভকারীরা । এরপর ধীরগতিতে যান চলাচল শুরু হয়।
বিক্ষোভে অংশ নেওয়া সৌদিপ্রবাসী বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ভিসা নবায়ন সংক্রান্ত সমস্যা সরকার চাইলেই সমাধান করতে পারে। প্রবাসী মন্ত্রী যদি সৌদি দূতাবাসে পদক্ষেপ নিতে বলেন তাহলে সৌদি আরব অবশ্যই এটি করবে। আমাদের ছাড়া সৌদি আরবের চলবে না। আমাদের মতো শ্রমিকদের দিয়েই সৌদি আরবের সব ধরনের কাজ হয়।
পুলিশের ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের (পশ্চিম) এডিসি মঞ্জুর মোর্শেদ জানান, সড়ক অবরোধের সময় কারওয়ান বাজার থেকে বিজয় সরণি পর্যন্ত দীর্ঘ এলাকায় যানজটের সৃষ্টি হয়।
গত সোমবার থেকেই টিকিটের দাবিতে সৌদিপ্রবাসীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের অনেকেরই দাবি ছিল, সৌদি আরবে তাদের ইকামার (সৌদি আরবে কাজের অনুমতিপত্র) মেয়াদ বৃদ্ধি ও একাধিক ফ্লাইট চালু করা। এর মধ্যেই গত ২৩ সেপ্টেম্বর ইকামার মেয়াদ ২৪ অক্টোবর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরব। ওই দিন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের শ্রমিকদের ইকামা আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে। তিনি বলেন, যে সকল বাংলাদেশি তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে চান তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিতে সম্মত হয়েছে সৌদি সরকার।এই ঘোষণার পর আবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস তাদের ফ্লাইটের সংখ্যা বাড়ায়। তবে টিকিট পাওয়া নিয়ে সৌদিপ্রবাসীদের ক্ষোভ ছিল এবং এর পাশাপাশি তাঁরা ভিসা নবায়ন এজেন্সির মাধ্যমে করার নির্দেশ বাতিলের দাবি জানিয়ে আসছিল।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে