editor

প্রকাশিত: 5:22 PM, October 17, 2026

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বারুতখানাস্থ একটি হোটেলের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিনিধি, বাউল শিল্পী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এস এম সামসুল হুদা, যুগ্ম সদস্য সচিব ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আয়শা খাতুন ও শফিকুল ইসলাম বিক্রমপুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তব্য দেন নজরুল একাডেমির অধ্যক্ষ ও সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সভাপতি বিরহী কালা মিয়া, বাউল শিল্পী শাহারুল রেজা ও জয়নাল আবেদীন, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপংকর বংশ ভিক্ষু, সাংবাদিক মামুন হোসেন ও ছালেহ আহমদ হোসাইন, ব্যবসায়ী রেজাউল করিম, ইমাম রফিকুল ইসলাম, এবি পার্টির সিলেট জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম, অ্যাডভোকেট অরূপ সেন বাপ্পী, সিডিসি সভাপতি মেলা বেগম, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সিলেটের সংগীত সম্পাদক সন্দীপ দেব, হোমিও চিকিৎসক সুমন আহমেদ, শাহজালাল (রহ.) মাজার শরিফের খাদেম দেলোয়ার হোসেন এবং বেতারশিল্পী আব্দুল খালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বাংলাদেশ কোনো একক ধর্ম, বর্ণ বা গোষ্ঠীর নয়; এ দেশ সবার। ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয় কিংবা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই ‘সবার জন্য বাংলাদেশ’ সংগঠনের মূল লক্ষ্য। সমাজ থেকে উগ্রতা, বৈষম্য, বিভেদ ও বিদ্বেষ দূর করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, অলি-আউলিয়ার পুণ্যভূমি সিলেটের রয়েছে দীর্ঘ আধ্যাত্মিক ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ ইতিহাস। কিন্তু দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় অসহিষ্ণুতা, উগ্রতা এবং মাজার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনা সম্প্রীতির ঐতিহ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা জরুরি। তাঁরা বলেন, অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে নীরবতা উগ্রবাদী শক্তিকে উৎসাহিত করতে পারে। তাই সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতা রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। দেশের যেকোনো প্রান্তে কোনো ব্যক্তি কিংবা সংখ্যালঘু পরিবার বৈষম্য বা নির্যাতনের শিকার হলে দল-মত ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অরাজনৈতিকভাবে তাঁদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। বিভাজন নয়, ঐক্য; বিদ্বেষ নয়, ভালোবাসা—এই চেতনাকে ধারণ করে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সংগঠন, সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ জানান, অসাম্প্রদায়িক চেতনা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে জেলা পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক মতবিনিময় কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে